আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - 153

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্রগুলো দেখ এবং প্রশ্নের উত্তর দাও। চিত্রগুলো একটি ত্রিভুজ (T) এবং একটি অর্ধ-বৃত্ত/মৃৎপাত্র (S) দেখাচ্ছে, যা সভ্যতার প্রতীক।

১। উক্ত সভ্যতার অধিবাসীরা ছিল-
(i) ধর্মভীরু
(ii) একেশ্বরবাদী
(iii) প্রথম পঞ্জিকার আবিষ্কারক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২। কার পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশ পুরোপুরি দিল্লি সালতানাতের অধিকারে আসে?

ইলতুৎমিশ
নাসির উদ্দীন মাহমুদ শাহ
আলাউদ্দিন জানি
ইওজ খলজি

৩। শায়েস্তা খান পর্তুগীজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন?

পর্তুগীজদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে।
প্রতিহিংসাবশত
তাদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার জন্য
ইস্ট-ইন্ডিয়া কোম্পানির প্ররোচনায়।

৪। ওয়ারেন হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান। কারণ
(i) প্রশাসনিক জটিলতা তীব্র হয়েছিল
(ii) সারাদেশে নৈরাজ্য দেখা দিয়েছিল
(iii) রবার্ট ক্লাইভের সাথে দ্বন্দ্ব

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫। ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?

সৈয়দ আমির আলী
হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও
উইলিয়াম কেরী
রাজা রামমোহন রায়

৬। কৃষক প্রজাপার্টি দুর্বল হয়ে পড়েছিল কেন?

অর্থনৈতিক সংকটের জন্য
রাজনৈতিক দুর্বলতায়
প্রাদেশিক বিশৃঙ্খলার কারণে
মন্ত্রিসভার সমন্বয়হীনতায়

৭। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পতনের পরও কেন পূর্ব পাকিস্তানে বার বার সরকার বদল হতে থাকে?

নির্বাচনে কারচুপির কারণে
ঘন ঘন হরতালের কারণে
অদক্ষতার কারণে
কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে

৮। ভাষা আন্দোলনের আদি সংগঠন কোনটি?

তমদ্দুন মজলিশ
আওয়ামী মুসলিম লীগ
যুক্তফ্রন্ট
কৃষক প্রজা পার্টি

৯। নিচের কোনটিকে 'শ্রুতি' বলা হতো?

রূপকথা
বেদ
গান
কাহিনীমালা

১০। মার্কসবাদ প্রচারের পর ইতিহাসের পরিসরে যুক্ত হয়েছে-
(i) অর্থনৈতিক ইতিহাস
(ii) শিল্পকলার ইতিহাস
(iii) সামাজিক ইতিহাস

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। ফিদিয়াস অমর হয়ে আছেন কেন?

নাটক রচনা করে
জ্যোতির্বিজ্ঞানে অবদানের জন্য
মানচিত্র অঙ্কন করে।
তাঁর ভাস্কর্যের জন্য

১২। কোন জনপদ বাংলার পূর্বপ্রান্তে গড়ে উঠেছিল?

সমতট
চন্দ্রদ্বীপ
তাম্রলিপ্ত
হরিকেল

১৩। পুণ্ড্র জনপদ কীভাবে পুণ্ড্রবর্ধনে রূপান্তরিত হয়েছে?

সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে
জনপদে রাষ্ট্রের ক্ষমতা বাড়িয়ে
শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে
বিভিন্ন ঐতিহাসিক উপাদানের বিস্তারের মাধ্যমে

১৪। আগরতলা মামলার রাজসাক্ষী কতজন ছিল?

১১
২১
৩৫

১৫। ১৯৬২ খ্রিস্টাব্দে সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয় কেন?

শিক্ষানীতির বিরোধিতার কারণে
দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে
সামরিক শাসনের বিরোধিতার জন্য
রাজনৈতিক প্রতিহিংসার কারণে

১৬। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

হামিদুর রহমান
মৃণাল হক
মঈনুল হোসেন
মোস্তফা আলী কুদ্দুস

১৭। অপরাজেয় বাংলা নির্মাণের কারণ কী?

আন্দোলন ও সংগ্রামের প্রতীক হিসেবে
দেশকে শত্রুমুক্ত করার প্রেরণা দিতে
ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য
বাঙালির গৌরবময় আন্দোলনের বিভিন্ন পর্যায় তুলে ধরতে

১৮। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?

অসাম্প্রদায়িক চেতনা
গণতন্ত্র
সমাজতন্ত্র
বাঙালির আত্মপরিচয়

১৯। পাঁচসনা পরিকল্পনায় স্থান পায়-
(i) অবকাঠামোর উন্নয়ন
(ii) দারিদ্র্য হ্রাস
(iii) বৈদেশিক সাহায্য নির্ভরতা কমানো

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। অষ্টম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট এরশাদ কোনটি লাভের চেষ্টা করেন?

ইসলামপন্থী দলগুলোর সমর্থন
স্বাধীনতা বিরোধীদের সমর্থন
সর্বস্তরের জনগণের সমর্থন
মুক্তিযোদ্ধাদের সহযোগিতা

২১। পাটের জিনোম সিকুয়েন্সিং আবিষ্কার করেন কে?

ড. জামাল উদ্দিন
আবেদ চৌধুরী
ড. আলমগীর হোসেন
ড. মাকসুদুল আলম

২২। গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটেছিল কীভাবে?

রাজ্যের সীমা বৃদ্ধির জন্য
সম্রাট অশোকের আক্রমণে
দুর্ধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে
বঙ্গ জনপদের সম্প্রসারণে

২৩। সুখরাত্রিব্রত কোন মাসে পালিত হয়?

চৈত্র
বৈশাখ
শ্রাবণ
কার্তিক

২৪। পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত করা হয় কেন?

পুরাতন ভাষাকে সংস্কারের জন্য
আর্যভাষা শ্রুতিমধুর বলে
বহুভাষার লোক ছিল বলে
নিজেদের ভাষা ত্যাগ করার জন্য

২৫। কোন আমলে বৌদ্ধ ধর্মের পতন ঘটে?

মৌর্য
পাল
সেন
সুলতানী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


image

২৬। চিত্রগুলো [G, T, S] কোন সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়?

গ্রিক
রোমান
মিশরীয়
সিন্ধু

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাজা রমেশ 'ক' অঞ্চলের শাসক ছিলেন। শাসক হিসেবে তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। তাঁর শাসনামলে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল। তিনি বিভিন্ন স্থানে অনেক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন যা তাঁকে ইতিহাসে অমরত্ব প্রদান করেছে।

২৭। উদ্দীপকে কোন শাসকের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে?

শশাঙ্ক
ধর্মপাল
হেমন্তসেন
দেবপাল

২৮। শিক্ষাক্ষেত্রে উক্ত শাসকের অবদানগুলো হলো-
(i) বৌদ্ধ-বিহার নির্মাণ
(ii) পণ্ডিতদের দ্বারা রাজসভা অলংকরণ
(iii) বিভিন্ন স্থানে শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উচ্চ শিক্ষিত মিরাজ একটি কোম্পানিতে স্বল্পবেতনের চাকুরি পায়। কিন্তু সে ছিল উচ্চাভিলাষী। তাই কিছুদিন পর চাকুরি ছেড়ে দিয়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়ে।

২৯। উদ্দীপকের মিরাজের সাথে কোন বিখ্যাত শাসকের সাদৃশ্য রয়েছে?

বখতিয়ার খলজি
লক্ষণ সেন
শামসুদ্দিন ফিরোজশাহ
ইওজ খলজি

৩০। উক্ত শাসকের জন্য প্রযোজ্য তথ্য হলো-
(i) কদাকার চেহারার অধিকারী
(ii) ভীষণ সাহসী ও আত্মবিশ্বাসী
(iii) দৈবজ্ঞ ও পাণ্ডিত্যসম্পন্ন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii