আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
ফিন্যান্স ও ব্যাংকিং - 152

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। সরকারের ঋণ গ্রহণের উৎস কোনটি?

ADB
BBCIC
PPP
ICB

২। আসলের উপর ধার্যকৃত সুদকে কী বলে?

চক্রবৃদ্ধি সুদ
বাৎসরিক সুদ
মাসিক সুদ
সরল সুদ

৩। কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত?

লেনদেন
বিমা
ব্যাংক
শেয়ার বাজার

৪। দেশে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কোন ব্যাংকের?

সোনালী ব্যাংক
বাংলাদেশ ব্যাংক
অগ্রণী ব্যাংক
সীমান্ত ব্যাংক

৫। নির্দিষ্ট মেয়াদের জন্য কোন হিসাব খোলা হয়?

চলতি
সঞ্চয়ী
ঋণ আমানতি
স্থায়ী

৬। হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে কী বলা হয়?

প্রত্যয়পত্র
ড্রাফট
চেক
চুক্তির দলিল

৭। গারনিশি অর্ডার জারি করে কে?

সংশ্লিষ্ট ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক
আদালত
পাওনাদার

৮। বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের কৃষি উন্নয়ন ত্বরান্বিত করে?

সম্পদের সুষম বণ্টন করে
ঋণ প্রদানের মাধ্যমে
তহবিল সংগ্রহের মাধ্যমে
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

৯। ৫ বছর মেয়াদি কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৮৫ লক্ষ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত টাকা হবে?

১৭ লক্ষ
৪২.৫০ লক্ষ
৮০.৫০ লক্ষ
৮৫ লক্ষ

১০। আমদানি-রপ্তানি ব্যাংকের কাজ হলো
(i) প্রত্যয়নপত্র সুবিধা প্রদান করা
(ii) ক্রেতা-বিক্রেতার অনুসন্ধান করা
(iii) আমদানি তদারকি করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কোথায় জমা রাখতে হয়?

বাংলাদেশ ব্যাংকে
সোনালী ব্যাংকে
ট্রাস্ট ব্যাংকে
অগ্রণী ব্যাংকে

১২। দেশের ব্যাংকগুলোকে বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া শুরু করে কোন দশকে?

ষাটের দশকে
সত্তরের দশকে
আশির দশকে
নব্বইয়ের দশকে

১৩। দেশের ব্যাংকিং সমাজে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কে?

সোনালী ব্যাংক
রূপালী ব্যাংক
জনতা ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

১৪। ব্যবসায়ের মূল চালিকা শক্তি কোনটি?

ঝুঁকি নিয়ন্ত্রণ
পরিচালনা
অর্থায়ন
আয়-সিদ্ধান্ত

১৫। সরকারের অর্থ-সংগ্রহের উৎস কোনটি?

আমদানি শুল্ক
লকার ভাড়া
সম্পদ বিক্রয়
শেয়ার বিক্রয়

১৬। 'বাণিজ্যিক পত্র' অর্থায়নের উৎস-
(i) অপ্রাতিষ্ঠানিক
(ii) মধ্যমেয়াদি
(iii) বহিস্থ..

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। জামান টেইলার্সের ব্যবসায় সম্প্রসারণের জন্য মেশিন কিনতে অর্থায়নের উৎস হতে পারে-
(i) শেয়ার বিক্রি
(ii) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
(iii) প্রাপ্যবিল বাট্টাকরণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮। নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?

সাগর হোটেল এন্ড রেস্টুরেন্ট
জামান কেমিক্যাল লিমিটেড
সৌখিন বুটিক শপ
শাপলা সমবায় সমিতি

১৯। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসারে এ বছর লভ্যাংশ বৃদ্ধির হার ১০% হলে ৪র্থ বছরে লভ্যাংশ বৃদ্ধির হার কত?

১৩.৪০%
১২.২০%
১১.১০%
১০%

২০। কোনটি ঋণ মূলধনের প্রধান উৎস?

শেয়ার বিক্রির অর্থ
ব্যাংক
সঞ্চিতি তহবিল
আত্মীয়

২১। কোনো-কোম্পানির মূলধন খরচ যদি ৩০% হয়, তবে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ থেকে ন্যূনতম কত শতাংশ মুনাফা করতে হবে?

১৫%
৪২.৫%
৩০%
৩৫%

২২। ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো
(i) সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল কেনাটা
(ii) সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড কেনা
(iii) শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩। ব্যবধানের বর্গের গড় ১৭০.৭৫ হলে আদর্শ বিচ্যুতি কত হবে?

১০.৩৮%
১৩.০%
১৩.০৩%
১৩.০৭%

২৪। ব্যাংক হিসাবের মাধ্যমে কোনটি বেড়ে যায়?

বিনিয়োগ
ঝুঁকি
কর্মসংস্থান
অনিশ্চয়তা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিসেস তানহা একজন শিক্ষিকা। তিনি আধুনিক ব্যাংকিং সুযোগ-সুবিধা সম্বন্ধে অভিজ্ঞ। তাই তিনি ব্যাংকের প্রয়োজনীয় কাজগুলো নিজেই করেন। ফলে ব্যাংকের সকল সুবিধাগুলো ভোগ করতে পারেন।

২৫। মিসেস তানহা গ্রাহকভিত্তিক ব্যাংকিং সুবিধার কোনটির আওতাভুক্ত?

নারীদের ব্যাংক
সমবায় ব্যাংক
শ্রমিক ব্যাংক
স্কুল ব্যাংক

২৬। ভোক্তাদের ব্যাংক ব্যবস্থা কীভাবে মিসেস তানহাকে সুবিধা প্রদান করতে পারে?

ক্রেডিট কার্ড সরবরাহ করে
ডেবিট কার্ড সরবারহ করে
ব্যাংক হিসাব খুলতে সুবিধা দিয়ে
সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আশরাফ কে.এল.লি. এর ১০০ টাকা মূল্যের ১০০ শেয়ারের মালিক। কোম্পানি প্রতি বছরে প্রতি শেয়ারে ১০ টাকা হিসেবে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিল।

২৭। জনাব আশরাফ কত টাকা লভ্যাংশ পাবেন?

১০০ টাকা
১০০০ টাকা
১৫০০ টাকা
১০,০০০ টাকা

২৮। জনাব আশরাফের প্রাপ্য লভ্যাংশকে কী বলা হয়?

নগদ লভ্যাংশ
স্টক লভ্যাংশ
বকেয়া লভ্যাংশ
বোনাস লভ্যাংশ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শিউলি একটি কোম্পানিতে সাধারণ শেয়ারের বিনিয়োগকারী। তাঁর প্রতিটি ১,৫০০ টাকা মূল্যের ১০ টি শেয়ার রয়েছে। কিন্তু কোম্পানিটি তাঁকে প্রতি বছর লভ্যাংশ প্রদান করে না। তিনি এ বছর ১০% মুনাফা আশা করেছেন যা পাননি।

২৯। এ বছর জনাব শিউলি-এর ঝুঁকির পরিমাণ কত?

১৫০ টাকা
১,৫০০ টাকা
১৫,০০০ টাকা
১,৫০,০০০ টাকা

৩০। বিনিয়োগের কারণে জনাব শিউলি ঝুঁকির সম্মুখীন হতে পারেন
(i) অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রাধান্য
(ii) লভ্যাংশের অনিশ্চয়তায় শেয়ার মূল্য কমে যাওয়ার আশঙ্কা
(iii) বিনিয়োগকৃত অর্থের বিনিময়ে মুনাফা না পাওয়ার সম্ভাবনা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii