আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। কোনটির মাধ্যমে মুসলমান জনসাধারণের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয়?

নেহেরু রিপোর্ট
লাহোর প্রস্তাব
দ্বি-জাতি তত্ত্ব
বঙ্গভঙ্গ

২। বাংলাদেশের নাগরিকের নিয়মিত কর প্রদান করা প্রয়োজন, কারণ-
(i) দেশের প্রশাসন পরিচালনার জন্য
(ii) প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কাজের জন্য
(iii) রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩। অভিশংসন কী?

এক ধরনের অধ্যাদেশ
কোনো সুনির্দিষ্ট কারণে অপসারণ করা
যে কোনো কারণে অপসারণ করা
কূটনৈতিক সম্পর্ক

৪। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন কে?

অর্থসচিব
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
স্পিকার

৫। কোন দেশ সার্কের সদস্য নয়?

বাংলাদেশ
ভারত
রাশিয়া
ভুটান

৬। সুমি আমাকে বললো আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের গুরুত্বপূর্ণ কাজ জাতিসংঘ করে থাকে। উল্লিখিত কাজটি জাতিসংঘের কোন শাখাটি করে থাকে?

সাধারণ ও নিরাপত্তা পরিষদ
সাধারণ পরিষদ ও অছি পরিষদ
অছি পরিষদ, নিরাপত্তা পরিষদ
সামাজিক পরিষদ ও অর্থনৈতিক পরিষদ

৭। ছয়দফা কর্মসূচি কী?

বৈষম্যের এক বলিষ্ঠ প্রতিবাদ
একটি নির্বাচনি ইশতেহার
প্রাতিষ্ঠানিক নিয়ম
সাংবিধানিক নিয়ম

৮। বাংলাদেশের আইনসভার নাম কী?

সুপ্রীম কোর্ট
হাইকোর্ট
জাতীয় সংসদ
সচিবালয়

৯। ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে-
(i) রাষ্ট্রপ্রধান
(ii) সরকারপ্রধান
(iii) ধর্মীয় প্রধান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। ছয় দফার মূল লক্ষ্য কী ছিল?

মুসলমানদের মুক্তি
বাঙালির মুক্তি
অর্থনৈতিক সমৃদ্ধি
রাজনৈতিক ক্ষমতা দখল

১১। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?

নয়া দিল্লীতে
ইসলামাবাদে
ঢাকায়
কাঠমান্ডু

১২। বাংলাদেশ প্রথম শান্তি মিশনে সেনা পাঠায় কত সালে?

১৯৮৮ সালে
১৯৯১ সালে
১৯৯৯ সালে
২০০২ সালে

১৩। জনগণের শাসন প্রতিষ্ঠায় কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

তথ্য অধিকার
জননিরাপত্তার অধিকার
নৈতিক অধিকার
সামাজিক অধিকার

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


১৯৩ ↖
↗ ৮
? ←
→ কমনওয়েলথ
↙ সার্ক
↘ জাতিসংঘ

১৪। প্রশ্ন (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

৫৩
৫৪
৫৫
৫৬

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘ক’ রাষ্ট্র নানা অজুহাত দেখিয়ে ‘খ’ রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করে।

১৫। এ ক্ষেত্রে কোন মতবাদের প্রয়োগ লক্ষ করা যায়?

ঐশি মতবাদ
বল প্রয়োগ মতবাদ
বিবর্তনমূলক মতবাদ
সামাজিক চুক্তি মতবাদ

১৬। এক জাতি, এক দেশ, এক নেতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে?

গণতান্ত্রিক
সমাজতান্ত্রিক
একনায়কতান্ত্রিক
রাজতান্ত্রিক

১৭। চতুর্দশ লুই কোন দেশের নাগরিক ছিলেন?

জার্মানি
ইতালি
ফ্রান্স
গ্রিস

১৮। ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার?

সামাজিক
রাজনৈতিক
নৈতিক
অর্থনৈতিক

১৯। সুইডেনে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

রাষ্ট্রপতি শাসিত
একনায়কতান্ত্রিক
সংসদীয় পদ্ধতির
যুক্তরাষ্ট্রীয়

২০। কর্তব্যের দাবি কীসের সীমা নির্ধারণ করে?

স্বাধীনতার
সম্প্রীতির
ভোটাধিকারের
অধিকারের

২১। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা কম?

সমাজতান্ত্রিক
গণতান্ত্রিক
একনায়কতান্ত্রিক
স্বৈরতান্ত্রিক

২২। ঐতিহাসিক মতবাদ বিজ্ঞানসম্মত এবং সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ, কারণ-
(i) এতে সকল মতবাদের প্রতিফলন ঘটেছে
(ii) এটি স্বয়ং বিধাতা সৃষ্টি করেছেন
(iii) এতে বিভিন্ন উপাদানের কার্যকারিতার প্রতিফলন রয়েছে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

অলিখিত
সুপরিবর্তনীয়
লিখিত
একদলীয়

২৪। কোন সংবিধান জরুরি প্রয়োজন মেটাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে?

দুষ্পরিবর্তনীয়
সুপরিবর্তনীয়
অলিখিত
লিখিত

২৫। কোনটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ?

বিচার সংক্রান্ত
কর আদায় সংক্রান্ত
চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত
বাজেট সংক্রান্ত

২৬। লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী বলা হয় কেন?

ক্ষমতা বণ্টন করে দেওয়ার জন্য
জরুরি প্রয়োজনে সহায়ক হওয়ার জন্য
সহজে পরিবর্তন করা যায় বলে
প্রগতির সহায়ক বলে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রিমি ‘ক’ দেশে বসবাস করে। সে দেশের সব শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত। ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়।

২৭। উল্লিখিত ‘ক’ দেশে কোন ব্যবস্থা বিদ্যমান?

সমাজতান্ত্রিক
একনায়কতন্ত্র
যুক্তরাষ্ট্রীয়
এককেন্দ্রিক

২৮। উক্ত সরকার ব্যবস্থায় কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে-
(i) প্রাদেশিক সরকার
(ii) আঞ্চলিক সরকার
(iii) স্থানীয় সরকার

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব লিমন বাংলাদেশের একজন নাগরিক। তিনি যেমন শিক্ষিত তেমনি তার সন্তানদের শিক্ষিত করে তুলেছেন। তিনি যথা সময়ে কর দেন এবং অন্যদেরকেও কর দিতে উৎসাহিত করেন।

২৯। জনাব লিমন যেসব দায়িত্ব পালন করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত করা যায়?

নৈতিক দায়িত্ব
মৌলিক কর্তব্য
অধিকার
কর্তব্য

৩০। উদ্দীপকে প্রতিফলিত হয়েছে-
(i) নৈতিক কর্তব্য
(ii) ঐচ্ছিক কর্তব্য
(iii) আইনগত কর্তব্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii