আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। নাগরিকের কোন গুণাবলির মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়?

বিবেক
বুদ্ধি
আত্মসংযম
সাহস

২। ১৯৫৪ সালের নির্বাচনের ফলে-
(i) পূর্ববাংলার মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি
(ii) মুসলিম লীগের ভরাডুবি হয়
(iii) রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান করেছেন। উক্ত প্রতিষ্ঠানটি নাগরিকের কোন বিষয়কে নির্দেশ করে?

জাতীয়
আন্তর্জাতিক
স্থানীয়
আঞ্চলিক

৪। কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতিতে বসবাস করত?

ঐশী মতবাদ
সামাজিক চুক্তি মতবাদ
ঐতিহাসিক মতবাদ
বল বা শক্তি প্রয়োগ মতবাদ

৫। নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান?

সৌদি আরব
রাশিয়া
কানাডা
বৃটেন

৬। যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়া কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত?

সামাজিক সাম্য
রাজনৈতিক সাম্য
অর্থনৈতিক সাম্য
আইনগত সাম্য

৭। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন কখন শুরু হয়?

১৯৯৭
১৯৯৯
২০০১
২০০৫

৮। পার্বত্য জেলা পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত?

২৫
৩০
৩৪
৩৫

৯। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি হচ্ছে-
(i) নতুন আইন প্রণয়ন করা।
(ii) শাসন বিভাগের কার্যক্রম তদারকি করা
(iii) সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে
(i) লিখিত ও দুষ্পরিবর্তনীয়
(ii) সর্বজনীন ভোটাধিকার
(iii) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। প্রথা হচ্ছে-

দীর্ঘদিন যাবত সমাজে প্রচলিত নিয়ম
ধর্মীয় অনুসন্ধান
আইনের চর্চা
আইনের ব্যাখ্যা

১২। বাংলাদেশ সংবিধান কখন গণপরিষদে গৃহীত হয়?

৪ নভেম্বর, ১৯৭২
১৭ এপ্রিল, ১৯৭২
১০ এপ্রিল, ১৯৭২
২৫ মার্চ, ১৯৭২

১৩। মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের কোন বিভাগ কাজ করে?

জাতীয় সংসদ
জেলা প্রশাসন
বিচার বিভাগ
সচিবালয়

১৪। কার সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
আইনমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী

১৫। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান হচ্ছে-
(i) স্থানীয় পর্যায়ে নাগরিকের অংশ গ্রহণ
(ii) ছোট ছোট বিরোধ নিষ্পত্তি
(iii) নারীর ক্ষমতায়ন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। কোন ধরনের সংবিধান প্রগতির সহায়ক?

লিখিত সংবিধান
অলিখিত সংবিধান
সুপরিবর্তনীয় সংবিধান
দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৭। আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত?

১০
১৫
২০
২৫

১৮। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কী বলে?

মূল্যবোধ
রাষ্ট্রীয় সম্মান
নাগরিকতা
রাষ্ট্রীয় খেতাব

১৯। গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি?

নির্বাচন কমিশন
রাজনৈতিক দল
নির্বাচক মণ্ডলী
সংসদ সদস্য

২০। যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

শেরে বাংলা এ কে ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খাজা নাজিম উদ্দিন
মোহাম্মদ আলী জিন্নাহ

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সদস্য সংখ্যা-৫৭, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত, সদর দপ্তর জেদ্দায়

২১। প্রশ্ন চিহ্নিত স্থানে? কোন সংস্থাটি বসবে?

জাতি সংঘ
কমনওয়েলথ
ওআইসি
সার্ক

২২। উক্ত সংস্থাটির উদ্দেশ্য হল:
(i) ইসলামি ভ্রাতৃত্ব ও সংহতি প্রতিষ্ঠা করা
(ii) বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা
(iii) সদৃস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সম্প্রতি বাংলাদেশ সরকার একজন অভিজ্ঞ আমলাকে সাংবিধানিক সংস্থার প্রধান হিসাবে নিয়োগ প্রদান করেন। তিনি একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

২৩। উদ্দীপকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে?

নির্বাচন কমিশন
সচিবালয়
পি.এস.সি
হিসাব ও নিরীক্ষা অধিদপ্তর

২৪। উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে-
(i) সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা
(ii) সরকার গঠন করা
(iii) ভোটার লিষ্ট তৈরি করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাজু দশম শ্রেণির ছাত্র। তার পরিবারে বাবা, মা, দাদা-দাদি ও চাচা-চাচি একত্রে বসবাস করে। অপর দিকে রাজুর বন্ধু মিজানের বাবা ও মা দুজনই চাকুরিজীবী। সে প্রায় সময় নিঃসভাতায় ভোগে।

২৫। রাজু কোন পরিবারে বসবাস করে?

একক পরিবার
যৌথ পরিবার
অনুপরিবার
বহুগামী পরিবার

২৬। মিজানের মানসিক বিকাশের জন্য প্রয়োজন-
(i) তাকে সভঙ্গ প্রদান করা
(ii) তাকে পর্যাপ্ত অর্থ প্রদান।
(iii) তাকে বিনোদন প্রদান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


১৯৪০ সালের ২৩ শে মার্চ, দ্বিজাতি তত্ত্বের বাস্তব রূপ, শেরে বাংলা একে ফজলুর হক

২৭। ছকে প্রশ্ন চিহ্নিত ? স্থানে কোন বিষয়টি বসবে?

ছয় দফা
ভাষা আন্দোলন
যুক্তফ্রন্ট নির্বাচন
লাহোর প্রস্তাব

২৮। ছকে বর্ণিত বিষয়টির ফলে-
(i) একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
(ii) হিন্দু-মুসলিম সম্প্রীতি সৃষ্টি
(iii) মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব, রবিউল একটি স্বাধীন দেশের নাগরিক। তার দেশের সকল কার্যক্রম একটি মাত্র কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। অপরদিকে, জাহেদের রাষ্ট্র অনেকগুলো অঞ্চলে বিভক্ত। কেন্দ্র ও অঞ্চলের মধ্যে ক্ষমতার বণ্টন করে দেয়া হয়।

২৯। জনাব রবিউলের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

এককেন্দ্রিক
যুক্তরাষ্ট্রীয়
সমাজতান্ত্রিক
একনায়কতান্ত্রিক

৩০। জনাব জাহেদের রাষ্ট্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

অঞ্চলগুলো আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে সহায়ক
ক্ষুদ্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক
সকল ক্ষেত্রে একই ধরনের প্রশাসন বিদ্যমান
জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বাতন্ত্র্যের সমন্বয় ঘটায়