আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। সংসদীয় সরকারের নির্বাহী প্রধান কে?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
প্রধান বিচারপতি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আজাদ সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি মন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতাও তার হাতে ন্যস্ত।

২। উদ্দীপকে আজাদ সাহেবের পদমর্যাদা কী?

সচিব
উপসচিব
কমিশনার
জেলা প্রশাসক

৩। আজাদ সাহেব মন্ত্রীকে যে ধরনের কাজে সহায়তা করেন তা হলো-
(i) বাজেট প্রণয়নের ক্ষেত্রে
(ii) নীতিনির্ধারণের ক্ষেত্রে
(iii) সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম শর্ত কোনটি?

গণভোট
প্রতিনিধি নির্বাচন
দলীয় নির্বাচন
সুষ্ঠু নির্বাচন

৫। নিচের কোনটি মানুষকে সচেতন করে?

গণমাধ্যম
শিক্ষা
চলচ্চিত্র
তথ্যপ্রযুক্তি

৬। সহজে পরিবর্তনশীল সংবিধান হলো-
(i) লিখিত
(ii) অলিখিত
(iii) নমনীয়

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৭। শাসন বিভাগের মূল কাজ হলো-

আইন অনুসারে শাসন কাজ পরিচালনা করা
নতুন আইন প্রণয়ন করা
বিচার কাজ সম্পন্ন করা
দুষ্টের দমন করা

৮। নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায়-

জনমত
আত্মসংযম
সার্বভৌম ক্ষমতা
উচ্চাকাঙক্ষা

৯। ভূষার নির্বাচনে প্রার্থী হয়েছেন। এটা তার কোন ধরনের অধিকার?

জাতীয়
ব্যক্তিগত
অর্থনৈতিক
রাজনৈতিক

১০। পৌরসভার জনস্বাস্থ্য রক্ষামূলক কাজের মধ্যে রয়েছে--
(i) হাসপাতাল নির্মাণ
(ii) বিনামূল্যে ঔষধ বিতরণ
(iii) পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

১ এপ্রিল ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
২০ এপ্রিল ১৯৭১

১২। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন?

পর্তুগালের
মিশরের
ঘানার
নরওয়ের

১৩। সিভিটাস শব্দের অর্থ কী?

নগর
নগররাষ্ট্র
রাষ্ট্র
সমাজ

১৪। পৌরনীতি 'জ্ঞানের মূল্যবান শাখা'। কে বলেছেন?

ই. এম. হোয়াইট
জন লক
ম্যাকাইভার
জন মিলস

১৫। রাষ্ট্রের চালিকাশক্তি হলো-

ধর্ম
প্রথা
সংবিধান
আইন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পাঁচটি স্থায়ী সদস্য + দশটি অস্থায়ী সদস্য

১৬। দৃশ্যকল্প "?" চিহ্নিত স্থানে নির্দেশ করে-
(i) জাতিসংঘের সচিবালয়
(ii) জাতিসংঘের সাধারণ পরিষদ
(iii) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

i
ii
iii
i, ii ও iii

১৭। নিচের কোনটি ব্যক্তিত্বের বিকাশ ঘটায়?

শিক্ষা
অধিকার
সম্পদ
সমাজ

১৮। 'জীবন রক্ষা' কোন ধরনের স্বাধীনতা?

ব্যক্তি
রাজনৈতিক
সামাজিক
অর্থনৈতিক

১৯। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের অবস্থান হয়-
(i) পরিবারে
(ii) সমাজে
(iii) রাষ্ট্রে

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

২০। নিচের কোনটি এককেন্দ্রিক রাষ্ট্র?

ভারত
কানাডা
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য

২১। পাকিস্তানিরা বাঙালি মুসলমানদের নিচু জাতের মানুষ হিসেবে দেখত, কারণ-

বাঙালিরা দরিদ্র ছিল।
পাকিস্তানিরা ক্ষমতায় ছিল
বাঙালিরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছিল
পাকিস্তানিরা নিজেদের অভিজাত মনে করত

২২। ইংল্যান্ডে কে 'ম্যাগনাকার্টা' নামে অধিকার সনদ দান করেন?

রাজা জন
দ্বিতীয় এলিজাবেথ
ভিক্টোরিয়া
টনি ব্লেয়ার

২৩। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
সেনাপ্রধান

২৪। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র ভোগ করে-

জাতীয় স্বাধীনতা
ব্যক্তি স্বাধীনতা
সামাজিক স্বাধীনতা
অর্থনৈতিক স্বাধীনতা

২৫। কল্যাণমূলক রাষ্ট্র সর্বদাই সংরক্ষণ করে -
(i) কৃষকদের স্বার্থ
(ii) শ্রমিকদের স্বার্থ
(iii) অভিজাতদের স্বার্থ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রায়হান যে দেশে বাস করে, সেখানে সকল সম্পদ, গণমাধ্যম ও প্রচার মাধ্যম সরকারের অধীনস্থ এবং একটি মাত্র দল দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়।

২৬। উদ্দীপকে বর্ণিত রায়হানের দেশটি কোন ধরনের রাষ্ট্র?

রাজতান্ত্রিক
সমাজতান্ত্রিক
পুঁজিবাদী
একনায়কতান্ত্রিক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দশম শ্রেণির ছাত্র শোভন টেলিভিশনের খবরে এমন একটি আন্তর্জাতিক সংস্থার নাম শুনল যেটি ১৯৭১ সালের ভারতে আশ্রয় নেওয়া এক কোটি বাংলাদেশিদের খাদ্য, বস্ত্র, ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছিল।

২৭। উদ্দীপকে শোভন কোন আন্তর্জাতিক সংগঠনের কথা শুনেছিল?

সার্ক
জাতিসংঘ
ও. আই. সি
কমনওয়েলথ

২৮। বর্তমান বিশ্বে সংগঠনটির গুরুত্ব হলো-
(i) বিশ্বশান্তি রক্ষায় কাজ করা
(ii) বিশ্ব স্বাধীনতা রক্ষা করা
(iii) ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব পড়ার চেষ্টা করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাজন সাহেব একজন শিক্ষিত, সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতা। তিনি দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দলের সমর্থক তিনি মাঝে মাঝে বলেন এই দলটিই জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২৯। রাজন সাহেবের সমর্থিত রাজনৈতিক দলের নাম কী?

বাংলাদেশ আওয়ামী লীগ
জাতীয় সমাজতান্ত্রিক দল
জাতীয় পার্টি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

৩০। দলের কর্মী হিসেবে রাজ শাহের বিশ্বাস করেন?
(i) বাঙালি জাতীয়তাবাদ
(ii) সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায়
(iii) রাজনীতিতে ধর্মের নিরপেক্ষতায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii