আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
পৌরনীতি ও নাগরিকতা - 110

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

১। নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ কোনটি?

জনসভা করা
কর্মসূচি প্রণয়ন করা
দলীয় কোন্দল দূর করা
প্রার্থী মনোনয়ন দেওয়া

২। গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দল কেন প্রয়োজন?

সরকারের সহযোগিতা করতে
সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে
রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে
স্বৈরাচারী মনোভাব দূর করা

৩। কেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়?

সুষ্ঠু ও নিপেক্ষ নির্বাচনের জন্য
ভোটার তালিকা প্রণয়নে
প্রার্থীদের প্রচারকার্য পরিচালনায়
নির্বাচনি ব্যয় তদারকির জন্য

৪। জেলা প্রশাসকের উন্নয়নমূলক কাজ কোনটি?

জমিজমা সংক্রান্ত বিবাদ মীমাংসা
গ্রামের রাস্তাঘাট মেরামত ও রক্ষণাবেক্ষণ
দুর্যোগকালীন সাহায্য ও সহযোগিতা
জীবনযাত্রার মান উন্নয়ন করা

৫। দরিদ্র শ্রেণির মধ্যে নিরক্ষরতার হার বেশি কেন?

অলসতার কারণে
আর্থিক সচ্ছলতার অভাবে
শিক্ষা উপকরণের অভাবে
লেখাপড়ায় অনাগ্রহীতার কারণে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব লিয়াকত একটি স্থানীয় সরকার পরিষদের সদস্য। তিনিসহ সর্বমোট ৩৪ জন সদস্য নিয়ে এই সংস্থাাটি গঠিত হয়।

৬। জনাব লিয়াকত কোন প্রতিষ্ঠানের সদস্য?

জেলা পরিষদ
সিটি কর্পোরেশন
উপজেলা পরিষদ
পার্বত্য জেলা পরিষদ

৭। সরকারের সকল শাসনসংক্রান্ত কাজ কার নামে পরিচালিত হয়?

রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
প্রধান বিচারপতি

৮। জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি?

সাধারণ পরিষদ
নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক আদালত
জাতিসংঘ সচিবালয়

৯। গাজীপুরে অবস্থিত 'ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি' কোন সংস্থার আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে?

জাতিসংঘ
কমনওয়েলথ
ওআইসি
সার্ক

১০। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?

সংবিধান বিষয়ে বিস্তারিত আলোচনায়
নাগরিকের মৌলিক বিষয় নিয়ে আলোচনায়
সরকার সম্পর্কিত আলোচনার জন্য
আইন ও বিচার বিষয়ক আলোচনার জন্য

১১। রাষ্ট্র কেন গড়ে উঠেছে?

নিজস্ব প্রয়োজনের তাগিদে
স্বাধীনভাবে বসবাসের ইচ্ছায়
সভ্য জীবনযাপনের জন্য
সবলের অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে

১২। আগরতলা ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য ছিল-
(i) ৬ দফা সংগ্রামকে ব্যর্থ করা
(ii) ৬ দফা পন্থী নেতৃবৃন্দকে দীর্ঘ সময় বন্দি রাখা
(iii) জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে রাখা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩। আইনের উৎস কয়টি?

৪ টি
৫টি
৬ টি
৭টি

১৪। জনাব মনিরুল একজন শিক্ষক। তিনি নিয়মিত আয়কর দেন। তিনি কী ধরনের কর্তব্য পালন করেন?

নৈতিক
আইনগত
রাজনৈতিক
অর্থনৈতিক

১৫। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?

এ. কে. ফজলুল হক
মোহাম্মদ আলী জিন্নাহ
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
আব্দুল হামিদ খাঁন ভাসানী

১৬। নিচের কোনটি ইউনিয়ন পরিষদের কাজ?

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নারী ও শিশু নির্যাতন রোধ
আন্তঃইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ
পারস্পরিক বিরোধ নিরসন করা

১৭। গ্রাম আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
(i) পাঁচ জন সদস্য নিয়ে গঠিত
(ii) প্রাথমিক বিবাদ নিষ্পত্তি হয়
(iii) আদালতে আইনজীবীর প্রয়োজন হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮। লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় উপযোগী কেন?

প্রগতির সহায়ক বলে
পরিবর্তন জটিল বলে
সরকারের ক্ষমতা ভাগ করে দেয়ার জন্য
নতুন অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে

১৯। ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কত তারিখে?

১৭ই এপ্রিল
১৯শে অক্টোবর
৪ঠা নভেম্বর
১৬ই ডিসেম্বর

২০। কোনটি ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে?

অধিকার
আইন
স্বাধীনতা
সাম্য

২১। জাতীয় সংসদ কীভাবে শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করে?

সংবিধানের সংশোধনের মাধ্যমে
নতুন আইন প্রণয়নের মাধ্যমে
সংসদ সদস্যদরে আচরণ নিয়ন্ত্রণ করে
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে

২২। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ পুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জ গ্রেট ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন। উক্ত দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

নিরঙ্কুশ রাজতন্ত্র
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
একনায়কতান্ত্রিক
সমাজতান্ত্রিক

২৩। কোন অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে?

নৈতিক
সামাজিক
রাজনৈতিক
অর্থনৈতিক

২৪। কিউবার সংবিধান কীভাবে প্রণয়ন করা হয়েছে?

অনুমোদনের মাধ্যমে
আলাপ-আলোচনার মাধ্যমে
বিপ্লবের দ্বারা
ক্রমবিবর্তনের মাধ্যমে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নিরক্ষর দরিদ্র কৃষক আব্দুল খালেকের স্ত্রী সুফিয়া খাতুন পরপর দুটি কন্যা সন্তান জন্মদান করেন। বৃদ্ধ বয়সে পুত্র সন্তান তাদের ভরণ-পোষণ করবেন এই আশায় আবারও সন্তান নিতে গিয়ে বর্তমানে তাদের ঘরে কন্যা সন্তানের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।

২৫। উদ্দীপকের আব্দুল খালেকের অধিক সন্তান নেওয়ার মূল কারণ কোনটি?

সামাজিক দৃষ্টিভঙ্গি
অর্থনৈতিক নিরাপত্তা
শিক্ষার অভাব
সচেতনতার অভাব

২৬। উদ্দীপকের উল্লিখিত সমস্যা সমাধানের জন্য করণীয়-
(i) দরিদ্রতা দূর করা
(ii) সামাজিক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা
(iii) শিক্ষার ব্যবস্থা করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


X ও Y দুটি প্রতিবেশি রাষ্ট্র। এ দুটি রাষ্ট্রের মধ্যে পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। যার ফলে তাদের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটেছে।

২৭। উদ্দীপকের সমস্যাটি কোন আইনের মাধ্যমে মীমাংসা করা সম্ভব?

ফৌজদারি
সরকারি
প্রশাসনিক
আন্তর্জাতিক

২৮। উল্লিখিত আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়-
(i) বৈদেশিক সম্পর্কের নীতি নির্ধারণ
(ii) সাংবিধানিক আইন প্রণয়ন
(iii) পারস্পরিক বিরোধের সমাধান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব ইউসুফের একমাত্র সন্তান উচ্চশিক্ষার জন্য 'ক' রাষ্ট্রে অবস্থান করছে। তার অবস্থানরত রাষ্ট্র সম্পর্কে সে তার বাবাকে জানায়, রাষ্ট্রটি সমাজের মঙ্গলের জন্য কর্মহীনদের আর্থিক সুবিধা, বৃদ্ধকালীন সুযোগ-সুবিধা ও শারিরীক ও মানসিক অক্ষম ব্যক্তিদের বিশেষ সুযোগের ব্যবস্থা করে থাকে।

২৯। উদ্দীপকের 'ক' রাষ্ট্রে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান?

সমাজতান্ত্রিক
প্রজাতান্ত্রিক
কল্যাণমূলক
একনায়কতান্ত্রিক

৩০। উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রের বৈশিষ্ট্য
(i) সামাজিক নিরাপত্তা প্রদান
(ii) মৌলিক চাহিদা পূরণ
(iii) জাতীয় ঐক্যের প্রতীক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii