আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2016
পদার্থবিজ্ঞান - 174

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে?

বিষুব অঞ্চলে
মেরু অঞ্চলে
সমুদ্র অঞ্চলে
ভূ-কেন্দ্রে

২। 50kg ও 100kg ভরের দুজন ব্যক্তি যথাক্রমে 4ms⁻¹ ও 2ms⁻¹ বেগে দৌড়াচ্ছে। তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

১ম ব্যক্তির গতিশক্তি ২য় ব্যক্তির দ্বিগুণ
১ম ব্যক্তির গতিশক্তি ২য় ব্যক্তির অর্ধেক
২য় ব্যক্তির গতিশক্তি ১ম ব্যক্তির চারগুণ
দুজনের গতিশক্তি সমান

৩। স্থিতিস্থাপক গুণাঙ্ক এর একক কোনটি?

Ws
Nm⁻²
Js⁻¹
kg m⁻³

৪। আয়তাকার পাত্রে আবদ্ধ তরলের ক্ষেত্রে চাপ সর্বোচ্চ হয় -
(i) তরলের উপরিতলে
(ii) তরলের ঠিক মধ্য বিন্দুতে
(iii) তরলের নিম্ন তলে

i
ii
iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


500g ভরের একটি বস্তুর আয়তন 64cm³। পানির ঘনত্ব 1000kg/m³

৫। বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে-
(i) বস্তুটি পানিতে ডুবে যাবে
(ii) বস্তুটির প্লবতা তার ওজনের চেয়ে কম হবে
(iii) বস্তুর হারানো ওজন বস্তুর ওজনের সমান হবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। এক ব্যক্তি প্রতিবন্ধক থেকে 16.6m দূরে থাকা সত্ত্বেও প্রতিধ্বনি শুনতে পেল না। কারণ-
(i) বায়ুর তাপমাত্রা 0°C থেকে কম ছিল
(ii) শব্দের বেগ 332ms⁻¹ থেকে বেশি ছিল
(iii) 0.1s এর পূর্বে শব্দ ফিরে এসেছিল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নিচের কোনটি?

শব্দের বেগ
শব্দের তীক্ষ্ণতা
শব্দের কম্পাঙ্ক
শব্দের তরঙ্গদৈর্ঘ্য

৮। সরল পেরিস্কোপ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

সমতল দর্পণ
অবতল দর্পণ
উত্তল লেন্স
অবতল লেন্স

৯। সমতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

প্রতিবিম্ব অবাস্তব ও উল্টো
প্রতিবিম্ব বাস্তব ও সোজা
প্রতিবিম্ব অবাস্তব ও গর্বিত
প্রতিবিম্ব অবাস্তব ও বিবর্ধনের মানে এক

১০। নিচের কোনটি পরিবাহী পদার্থ?

কাচ
তামা
কাঠ
রাবার

১১। তামার তারের রোধ বেশি হয়-
(i) তাপমাত্রা বৃদ্ধি করলে
(ii) দৈর্ঘ্য বৃদ্ধি করলে
(iii) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করলে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii