আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
গণিত - 109

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। দুইটি সংখ্যার অনুপাত $2: 3$ এবং তাদের ল.সা.গু. $24$ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?

8
4
3
1

২। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন?

2
3
4
5

৩। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য $10^{\circ}$ হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত?

$40^{\circ}$
$50^{\circ}$
$55^{\circ}$
$80^{\circ}$

৪। $2 \cdot 8^{x-1}=1$ হলে $x$ এর মান কত?

$\frac{2}{3}$
$\frac{3}{4}$
$\frac{4}{3}$
$\frac{3}{2}$

৫। $f(x) = x^2-5x-6$ হলে $x$ এর কোন মানের জন্য $f(x)=0$ হবে?

2,-3
1,-6
-1,6
-2,3

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

৬। $ABC$ সমবাহু ত্রিভুজে $BD=2$ সে.মি. হলে $AD$ এর দৈর্ঘ্য কত সে.মি.?

$8\sqrt{3}$
$4\sqrt{3}$
$2\sqrt{3}$
$\sqrt{3}$

৭। সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন শীর্ষকোণের পরিমাণ কত?

$135^{\circ}$
$120^{\circ}$
$108^{\circ}$
$90^{\circ}$

৮। $0.00000786$ এর সাধারণ লগের পূর্ণক কত?

$\overline{6}$
$\overline{5}$
5
6

৯। $8$ সে.মি. ও $6$ সে.মি. ব্যাসবিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

14 সে.মি.
7 সে.মি.
2 সে.মি.
1 সে.মি.

১০। $\sin(90^{\circ}-\theta)=\frac{\sqrt{3}}{2}$ হলে $\theta = $ কত?

$30^{\circ}$
$45^{\circ}$
$60^{\circ}$
$90^{\circ}$

১১। পরিসীমা ও একটি কোণ দেয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব?

রম্বস
আয়ত
সামান্তরিক
ট্রাপিজিয়াম

১২। $\triangle LMN$ ও $\triangle PQR$ সদৃশ এবং $MN: QR=4:5$ হলে $\triangle PQR: \triangle LMN = $ কত?

16:25
4:5
5:4
25:16

১৩। একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ $5$ সে.মি. এবং উচ্চতা $6$ সে.মি. হলে বেলনটির-
(i) ভূমির ক্ষেত্রফল $=25\pi$ বর্গ সে.মি.
(ii) আয়তন $= 150\pi$ ঘন সে.মি.
(iii) বক্রতলের ক্ষেত্রফল $60$ বর্গ সে.মি.

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। $\sqrt{4x-7}+1=0$ সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি?

$\{\frac{1}{2}\}$
$\{2\}$
$\phi$
$\{ \frac{7}{4} \}$

১৫। $$\frac{1+\cot^{2}A}{1-\cos^{2}A}=$$ কত?

$\operatorname{cosec}^{4}A$
$\sin^{4}A$
$\cot^{4}A$
$\cos^{4}A$

১৬। সমকোণী ত্রিভুজে $50^{\circ}$ কোণ অঙ্কনের ক্ষেত্রে

ভূমি $<$ লম্ব
ভূমি $=$ লম্ব
লম্ব $=$ অতিভূজ
ভূমি $>$ লম্ব

১৭। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি-

রম্বস
আয়ত
বর্গ
ট্রাপিজিয়াম

১৮। কোনো ত্রিভুজের কয়টি বহিবৃত্ত অঙ্কন করা যায়?

১ টি
২ টি
৩ টি
৪ টি

১৯। বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি?

2
4
6
8

২০। কোনো ধারার ১ম পদ $8$, সাধারণ অন্তর $2$ হলে-
(i) ধারাটি $= 8+10+12+...$
(ii) ধারাটির দশম পদ $= 26$
(iii) ধারাটির ১ম $15$ টি পদের সমষ্টি $= 300$

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১। $\log_3(3\sqrt[3]{3})=$ কত?

$\frac{1}{3}$
$\frac{2}{3}$
$\frac{4}{3}$
$\frac{3}{2}$

২২। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক?

বয়স
উচ্চতা
ওজন
জনসংখ্যা

২৩। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা?

-3
$\sqrt{3}$
$\frac{5}{2}$
3

২৪। $\{4,5,6,7,8\}$ সেটটির প্রকৃত উপসেট কয়টি?

10
31
32
33

২৫। $a^{2}+\frac{1}{a^{2}}=18$ হলে-
(i) $a-\frac{1}{a}=4$
(ii) $(a+\frac{1}{a})^{2}=20$
(iii) $a^{3}-\frac{1}{a^{3}}=76$

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৬। $\tan \theta = \sqrt{3}$ হলে $\sec \theta = $ কত?

$\frac{1}{2}$
$\frac{2}{\sqrt{3}}$
$\sqrt{2}$
2

২৭। 30 সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে $8$ সে.মি. দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?

12
21
24
42

২৮। $x=-5$ হলে $3x-2y=5$ সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শ্রেণি ব্যাপ্তি 21-30 31-40 41-50 51-60
গণসংখ্যা 6 16 20 14

২৯। মধ্যক নির্ণয়ের জন্য $F_c$ এর মান নিচের কোনটি?

16
20
22
42

৩০। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত?

47
45
37
35