আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
কৃষিশিক্ষা - 134

শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড

১। কোন গাছের বীজ সংরক্ষণ করা যায় না?

ঝাউ
কড়ই
রেইনট্রি
দেবদারু

২। আলু গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাকে কী বলে?

কালচার পদ্ধতি
কাটিং পদ্ধতি
উত্তোলন পদ্ধতি
হাম পুলিং

৩। কোনটি পারিবারিক খামারের স্থায়ী খরচ?

বালতি
লিটার
টিকা
খাদ্য ক্রয়

৪। কোন ফসলটি বাংলাদেশে সারা বছর চাষ করা হয়?

ধান
গম
ভুট্টা
পাট

৫। কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?

সার প্রয়োগ
জমি প্রস্তুতি
সেচ
আগাছা দমন

৬। নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর?

বৃষ্টি
বায়ু
হালচাষ
জুমচাষ

৭। জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

দুই
তিন
চার
পাঁচ

৮। প্ল্যাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হবে?

হালুদাভ
বেগুনি
নীলাভ
বাদামি সবুজ

৯। হাঁস-মুরগির ঘর কোন মুখী হতে হবে?

পূর্বমুখী
পশ্চিমমুখী
দক্ষিণমুখী
উত্তরমুখী

১০। আমিষের অভাব পূরণের জন্য মুরগিকে কোন খাদ্যটি খাওয়াতে হয়?

হাড়ের গুঁড়া
ডিমের খোসা
শুঁটকি মাছের গুঁড়া
ঝিনুক খোসাচূর্ণ

১১। প্রতিকূল পরিবেশে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কী বলে?

সালোকসংশ্লেষণ
প্রস্বেদন
অভিযোজন
অভিস্রবন

১২। খরা অবস্থায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে-

বেশি
কম
প্রখর
মাঝারি

১৩। ধান চাষে জৈব সার কখন জমিতে প্রয়োগ করতে হয়?

প্রথম চাষের সময়
শেষ চাষের সময়
চারা রোপনের ১৫ দিন পরে
চারা রোপনের ২০ দিন পরে

১৪। উৎপাদন মৌসুমের ভিত্তিতে শাক-সবজিকে কয় ভাগে ভাগ করা হয়?

২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে

১৫। মৎস্য সংরক্ষণ আইন কতসালে প্রণীত হয়?

১৯৩০
১৯৪০
১৯৫০
১৯৬০

১৬। সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় গাঁজনের জন্য প্রয়োজন-

সুগার
ল্যাকটিক এসিড
এমাইনো এসিড
লবণ

১৭। কোনটি কলা গাছের রোগ?

পাতা কুঁকড়ানো রোগ
ডাইব্যাক
পানামা রোগ
পাউডারি মিলডিউ

১৮। কলার চারাকে কী বলা হয়?

তেউড়
ড্যাম
ফেকড়ি
অসি

১৯। ভেড়া পালনের উদ্দেশ্য হলো-
(i) পশম
(ii) চামড়া
(iii) মাংস

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাবুল মিয়ার জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়েছে। যা দেখতে অনেকটা হাতের রেখার মতো।

২০। এটি কোন ধরনের ভূমিক্ষয়?

নালা
আস্তরণ
গালি
রিল

২১। এই ধরনের ভূমিক্ষয়ের অসুবিধা হল-
(i) জমির উর্বরতা হারায়
(ii) ভূমিধ্বস হয়
(iii) কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফল ব্যবসায়ী সেলিম রাজশাহী থেকে আম কিনে পরিবহণের মাধ্যমে ঢাকায় আনেন। প্যাকেজিং ত্রুটির কারণে তার অনেক আম নষ্ট হয়।

২২। সেলিম তার আম পরিবহণে ব্যবহার করার প্রয়োজন ছিল-

মোটা কাঠের বক্স
শক্ত পলিথিন ব্যাগ
চটের বস্তা
হার্ড বোর্ড কাগজের বক্স

২৩। সেলিমের আম নিরাপদ পরিবহণের জন্য বিবেচ্য বিষয়গুলো হলো-
(i) উপযুক্ত পাত্র
(ii) যথাযথ প্যাকিং
(iii) পণ্যের সঠিক মিশ্রণ

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আবদুল করিম সাহেব পারিবারিক খামারে ৫টি দেশি গাভী পালন করেন। জানুয়ারি মাসে সব গাভী দুধ দিলেও তিনি হতাশ। বেশি দুধ পাওয়ার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তা তাঁকে উন্নত জাতের সংকর গাভী পালনের পরামর্শ দেন।

২৪। আবদুল করিম সাহেব জানুয়ারি মাসে দৈনিক কতটুকু দুধ পান?

৫.০০-৭.৫ লিটার
৪.০০-১৫.০০ লিটার
৬.০০-১০.০০ লিটার
১০.০০-২০.০০ লিটার

২৫। প্রাণিসম্পদ কর্মকর্তা কোন জাতটি পালনের পরামর্শ দেন?

ফ্রিজিওয়াল
হলস্টেইন
সিন্ধি কিং
ব্ল্যাক চিটাগাং