আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
কৃষিশিক্ষা - 134

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। হে প্রস্তুতের জন্য সবুজ ঘাসের আর্দ্রতা কত ভাগের নিচে নামিয়ে আনতে হয়?

১৫-২০%
২০-২৫%
২৫-৩০%
৩০-৩৫%

২। আলু ফসলে নিম্নতাপমাত্রা ও মেঘলা আকাশে নিচের কোন রোগের প্রকোপ বৃদ্ধি পায়?

ঢলে পড়া রোগ
কাশুপত্য রোগ
আলুর মড়করোগ
গোড়াপচা রোগ

৩। নিচের কোনটি উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল?

মটর
গোল আলু
শালগম
মুগ

৪। ধানের জমিতে ইউরিয়া সার কত কিস্তিতে প্রয়োগ করতে হয়?

২ কিস্তিতে
৩ কিস্তিতে
৪ কিস্তিতে
৫ কিস্তিতে

৫। ধানের টুংরো রোগের লক্ষণগুলো হলো-
(i) পাতার রং আস্তে আস্তে হলদে হয়ে যায়
(ii) গাছ টান দিলে সহজেই উঠে আসে
(iii) পাতা মারা যায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। নিচের কোন সবজিতে প্রচুর পরিমাণে আমিষ থাকে?

লাউ
মিষ্টিকুমড়া
শিম
বেগুন

৭। উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের সুবিধা-
(i) দৈহিক বৃদ্ধি ভালো হয়
(ii) সব সময় পর্যবেক্ষণ করা যায়
(iii) খাদ্য ও বাসস্থান খরচ কম হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। নিচের কোন জাতের বাঁশ কাগজ শিল্পের জন্য বিশেষ উপযোগী?

বরাক বাঁশ
নলি বাশ
মুলি বাঁশ
তল্লা বাঁশ

৯। সর্দি কাশিতে নিচের কোন উদ্ভিদের পাতার রস ব্যবহৃত হয়?

কালো মেঘ
থানকুনি
তুলসি
সর্পগন্ধা

১০। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলে নিচের কোন উদ্ভিদ জন্মায়?

ধৈঞ্চা
তিল
কাউন
মরিচ

১১। বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত ভাগ হওয়া প্রয়োজন?

১০ ভাগ
১২ ভাগ
১৪ ভাগ
১৬ ভাগ

১২। আঙুলে পোনার জন্য দেহের ওজনের কতভাগ হারে সম্পূরক খাদ্য সরবরাহ করা হয়?

৩-৫%
৫-১০%
১০-১৫%
১৫-২০%

১৩। নিচের কোন জাতের সরিষা আশ্বিন মাসের শেষ থেকে কার্তিক মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বপন করা যায়?

টরি-৭
কল্যাণীয়া
বারি সরিষা-৮
বারি সরিষা-১৬

১৪। শুদ্ধ অ্যালজিতে শতকরা কতভাগ আমিষ থাকে?

২০-৩০ ভাগ
৩০-৪০ ভাগ
৪০-৫০ ভাগ
৫০-৭০ ভাগ

১৫। কৃষি সমবায় সংগঠনের উদ্দেশ্য হলো-
(i) কৃষিকাজ সহজীকরণ
(ii) কৃষিপণ্য বিপণন সহজীকরণ
(iii) অধিকতর গাওবান হওয়া

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। একজন মানুষ বছরে কত লিটার দুধ পান করা প্রয়োজন?

৬০ লিটার
৯০ লিটার
১২০ লিটার
১৫০ লিটার

১৭। নিচের কোন উদ্ভিদের বীজ সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে বপন করতে হয়?

মেহগনি
কড়ই
চাপালিশ
জারুল

১৮। দুধ পাস্তরীকরণের উদ্দেশ্য হলো- i. জীবাণু ফাংস করা ii. দীর্ঘ সময় দুধ সংরক্ষণ করা iii. দুধের এনজাইম নিষ্ক্রিয়করণ করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৯। নিচের কোনটি জু-প্ল্যাংকটন?

ক্লোরেলা
রটিফার
এনাবেনা
নস্টক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রহিমা বেগম তাঁর ৪০ শতকের পুকুরে চুন প্রয়োগের ৫-৭ দিন পর সার প্রয়োগ করে পোনা ছাড়েন।

২০। উদ্দীপকে উল্লিখিত পুকুরের জন্য কমপক্ষে কত কেজি গোবর সারের প্রয়োজন?

১০০ কেজি
১৫০ কেজি
২০০ কেজি
২৫০ কেজি

২১। রহিমা বেগমের পুকুরে চুন প্রয়োগের কারণ-
(i) পানি পরিষ্কার করার জন্য
(ii) পানির PH ঠিক রাখার জন্য
(iii) পানির ঊর্বরতা বৃদ্ধির জন্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দশম শ্রেণির শিক্ষার্থী মানিক তার বাড়ির দক্ষিণ দিকের খালি জায়গায় ৫০টি গোলাপের চারা রোপণের জন্য গর্ত তৈরি করে। এ জন্য সে কলমের চারা ব্যবহার করে। সে বড় আকারের ফুল পায়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

২২। উদ্দীপকে উল্লিখিত গর্তগুলোর জন্য কত কেজি পচা গোবর প্রয়োজন?

১০০ কেজি
১৫০ কেজি
২০০ কেজি
২৫০ কেজি

২৩। মানিক বড় আকারের ফুল পাওয়ার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করে, তা হলো-
(i) ফুলের কুঁড়ি ছাঁটাই করে
(ii) ডালপালা ছাঁটাই করে
(iii) অধিক পরিমাণে সেচ দেওয়া

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বর্তমানে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সুধীর বাবু তার গাভীগুলোর জন্য প্রাণীসম্পদ কর্মকর্তার পরামর্শমতে অ্যালজি চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি তাঁর খামারের পাঁচটি গরুর জন্য পাঁচটি কৃত্রিম গর্ত খনন করেন।

২৪। সুধীর বাবুর গর্তগুলোর জন্য কমপক্ষে কত লিটার অ্যালজির বীজ প্রয়োজন?

৫০ লিটার
৬০ লিটার
৭৫ লিটার
৯০ লিটার

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বর্তমানে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সুধীর বাবু তার গাভীগুলোর জন্য প্রাণীসম্পদ কর্মকর্তার পরামর্শমতে অ্যালজি চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি তাঁর খামারের পাঁচটি গরুর জন্য পাঁচটি কৃত্রিম গর্ত খনন করেন।

২৫। সুধীর বাবু গাভীগুলোকে অ্যালজি খাওয়ানোর কারণ-
(i) অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়
(ii) প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়
(iii) অধিক পরিমাণে চর্বি পাওয়া যায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii