আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয়-

মুসলিম
মুমিন
মুসলিহ
মুত্তাকী

২। মানবিক মূল্যবোধ বিকাশে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?

রিসালাতের
আখিরাতের
আকাইদের
ইমানের

৩। শিরক করার অপরাধ কী?

অমার্জনীয়
ক্ষমার যোগ্য
ক্ষমার অযোগ্য
বড় ধরনের অপরাধ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শিহাব উদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন কখনও কোনো, অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজ করবেন না। সর্বাবস্থায় তিনি নীতি নৈতিকতার আদর্শ অনুসরণ করবেন এবং সকল সৎগুণের অধিকারী হবেন।

৪। জনাব শিহাব উদ্দিন কাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এরূপ সিদ্ধান্ত নিয়েছেন?

বিজ্ঞ আলেমদের
পন্ডিত ও জ্ঞানীদের
পীর আউলিয়াগণের
নবী-রাসূলগণের

৫। জনাব শিহাব উদ্দিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি-
(i) নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন
(ii) শ্রেষ্ঠ আলিমদের মর্যাদা পাবেন
(iii) উত্তম চরিত্রের মডেল হবেন

ii
iii
i ও iii
ii ও iii

৬। “আমিই শেষ নবি। আমার পরে আর কোনো নবি নেই।"- বাণীটি কোন হাদিসগ্রন্থে উল্লেখ আছে?

সহিহ মুসলিম
সহিহ বুখারি
নাসাঈ শরীফ
ইবনে মাজাহ

৭। কীসে বিশ্বাস করা ছাড়া মুমিন ও মুত্তাকী হওয়া যায় না?

দানশীলতায়
আতিথেয়তায়
সিরাতে
উদারতায়

৮। মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তারা-

মিথ্যাবাদী
আমানতের খিয়ানতকারী
গায়ে পড়ে ঝগড়াকারী
তাওহিদে অবিশ্বাসী

৯। আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবি (স.) যে হাদিসটি উল্লেখ করেছেন তা কোন হাদিসগ্রন্থে লিপিবদ্ধ আছে?

বুখারী ও মুসলিম
তিরমিযি
মুসলিম
নাসাঈ ও তিরমিযি

১০। ইজমা দ্বারা সাব্যস্ত হলো-
(i) কুরআন সংকলন
(ii) ২০ রাকাআত তারাবি জামাআতে আদায়
(iii) কুরবানি করা

i ও iii
ii ও iii
i, ii ও iii
i ও ii

১১। ইয়াতীম ও দুঃস্থদের তাড়িয়ে না দেয়ার ব্যাপারে কোন সূরায় উল্লেখ আছে?

সূরা আত্-তীন
সূরা আল-ইনশিরাহ
সূরা আদ-দুহা
সূরা আল-মাউন

১২। যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে বলে-

মারফু
মাওকুফ
মাকতু
তাকরিরি

১৩। মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?

সাতটি
পাঁচটি
চারটি
তিনটি

১৪। শরিয়তের পূর্ণতা কোন সূরায় ঘোষণা করা হয়েছে?

সূরা আ'রাফে
সূরা মায়িদায়
সূরা বুরুজে
সূরা ইনফিতারে

১৫। কোন যুদ্ধকে কেন্দ্র করে হযরত আবু বকর (রা.) সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন?

ইয়ামামা
তাবুক
বদর
খন্দক

১৬। মহানবি (স.) এর সময়ে কুরআনের কোনো অংশ বা আয়াত নাযিল হলে কীসে লিখে সংরক্ষণ করা হতো?
(i) গাছের ডালে
(ii) পশুর চামড়া ও হাড়ে
(iii) কাগজের পাতায়

i ও iii
ii ও iii
i ও ii
i, ii ও iii

১৭। তাজবিদসহ কুরআন তিলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সূরায় ?

সূরা মায়িদাহ
সূরা মুয্-যাম্মিল
সূরা বাকারাহ
সূরা আ" রাফ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তাওসীফ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ, নৈতিক ও মানবিক গুণাবলিতে উদ্ভাসিত করতে চান এবং অন্তরের মরিচা দূর করে তা পরিশুদ্ধ করতে চান।

১৮। তাওসীফ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে?

আল কুরআন
তিরমিযি শরিফ
বুখারি শরিফ
ইবনে মাজাহ

১৯। এর ফলে জনাব তাওসীফ সাহেব লাভ করবেন-
(i) সম্মান ও মর্যাদা
(ii) দুনিয়া ও আখিরাতের সফলতা
(iii) ধন-সম্পদ

i ও iii
i ও ii
ii ও iii
i, ii ও iii

২০। সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস কত প্রকার?

চার
পাঁচ
ছয়
তিন

২১। হজের সময় কত তারিখে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা হয়?

১০, ১১ ও ১২ জিলহজ
৯, ১০ ও ১১ জিলহজ
৮, ৯ ও ১০ জিলহজ
১১, ১২, ১৩ জিলহজ

২২। ইসলামের শ্রমনীতি অনুসরণ করলে-
(i) শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে
(ii) মালিক সঠিক শ্রম পাবে
(iii) শ্রমিক ও মালিকে মনোমালিন্য হবে

i
ii
i ও ii
i ও iii

২৩। ইসলামের কয়টি স্তম্ভ রয়েছে ?

তিনটি
দুইটি
পাঁচটি
সাতটি

২৪। "আমানত" শব্দের অর্থ -

নিরাপদ রাখা
পাহারা দেওয়া
হিসাব করা
ফিরিয়ে দেওয়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ঢাকা যাবে বিধায় তার কাছে অন্য বন্ধুদের রাখা কিছু জিনিসপত্র টাকা- পয়সা তারই ছোট ভাই কাফির কাছে বুঝিয়ে দিয়ে যায়।

২৫। রাফির কাজটি কীরূপ?

তাকওয়াস্বরূপ
সত্যবাদিতার বহিঃপ্রকাশ
মানবসেবা
আমানতস্বরূপ

২৬। উক্ত কাজের ফলে-
(i) সমাজে রাফির মর্যাদা বৃদ্ধি হয়
(ii) রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হয়।
(iii) সাধারণ মানুষের উপকার হয়

i
ii
ii ও iii
i, ii ও iii

২৭। “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।”- বাণীটি দ্বারা বুঝানো হয়েছে-

আমানত
রিসালাত
পরিচ্ছন্নতা
কর্তব্যপরায়ণতা

২৮। “কখনোই নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে।” -বাণীটি হলো -

আল্লাহর
মহানবি (স.) এর
জ্ঞানীদের
সাহাবিদের

২৯। "উছ্ওয়া" শব্দের অর্থ -

ইবাদত
আদর্শ
কাজকর্ম
জীবনযাপন

৩০। কোন মনীষী সর্বপ্রথম প্লেটো ও এরিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন?

ইবন রুশদ
জুননুন মিসরি
আল-কিন্দি
আল-বিরুনি

৩১। "আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।” -কথাটি মহানবি (স.) কখন বলেছিলেন?

বিদায় হজের ভাষনে
মক্কা বিজয়ের পরে
বদরের যুদ্ধে
খন্দকের যুদ্ধে