আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড

১। সুন্নাত অর্থ কী?

নিয়ম
বাণী
কর্তব্য
পছন্দনীয়

২। পরকালের প্রবেশদ্বার কোনটি?

কিয়ামত
হাশর
কবর
মৃত্যু

৩। কোন ইবাদতের হিসাব সর্বপ্রথম দিতে হবে?

সালাত
সাওম
যাকাত
হজ

৪। আমানতের বিপরীত কী?

A ফাসাদ
খিয়ানত
হাসাদ
ফিতনা

৫। ওজনে কম দেওয়া এক ধরনের-

সুদ
ফাসাদ
ঘুষ
প্রতারণা

৬। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কী বলে?

ফিতনা
রিবা
ঘুষ
ফাসাদ

৭। হযরত আবু বকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়-

কুরআন গ্রন্থাবদ্ধ করার জন্য
সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার জন্য
মিরাজের ঘটনা বিশ্বাসের কারণে
রাসুল (স.) এর শ্বশুর হওয়ার জন্য

৮। কোথায় আঞ্চির ও যায়তুন বেশি উৎপাদিত হয়?

সিরিয়া ও ফিলিস্তিন
তায়েফ ও মক্কা
খায়বার
হুনাইন

৯। মক্কা বিজয়ের দিন মহানবি (স.) এর প্রতিশোধ না নেওয়ার দ্বারা কোন বিষয়টি প্রতিফলিত হয়?

সন্ধি
ক্ষমা
বন্ধন
ভালোবাসা

১০। মহানবি (স.) বলেন "আমি শেষ নবি, আমার পরে কোনো নবি আসবে না।"-এটি কোন প্রকারের হাদিস?

মারফু
কাওলি
কুদসি
ফিলি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'গ' একটি শিল্পকারখানার মালিক। শ্রমিকরা প্রতিবছর তার নিকট ঈদ বোনাস দাবি করলে প্রতি বছরই তিনি আগামী ঈদে বোনাস দিবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু ঈদ আসলে তিনি তা বেমালুম ভুলে যান।

১১। জনাব 'গ' এর কর্মকাণ্ড কীসের লঙ্ঘন?

আমানত রক্ষা
ওয়াদা পালন
তাকওয়া অর্জন
সত্যবাদিতা

১২। "শল্য চিকিৎসার দিশারী খ্যাত" কোন বিজ্ঞানী মাত্র দশবছর বয়সেই কুরআন হিফজ করেছিলেন?

আল-রাজি
আল-বিরুনি
ইবনে সিনা
ইবনে রুশদ

১৩। হযরত উমর (রা.) দক্ষ শাসক ছিলেন। কারণ তিনি
(i) গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন
(ii) কৃষি উন্নয়নের জন্য খাল খননের ব্যবস্থা করেন
(iii) শাসকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ দেন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। ইমান শব্দের অর্থ কী?

বিশ্বাস করা
নির্ভর করা
আত্মসমর্পণ করা
একত্ববাদ

১৫। সিলমুন' অর্থ কী?

বিশ্বাসমালা
সুপারিশ করা
শান্তি
বিধান

১৬। চরম জুলুম কোনটি?

শিরক
কুফর
নিফাক
ফিতনা

১৭। কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে?

সালাত
হজ
সাওম
যাকাত

১৮। মদিনা সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো হলো
(i) ইহুদি ও খ্রিস্টান
(ii) কুরাইশ ও কায়েস
(iii) মুসলিম ও পৌত্তলিক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৯। মি. 'ক' মনে করে বৃষ্টিবর্ষণের জন্য আল্লাহ তায়ালার ইসরাফিল (আ.) এর সাহায্য প্রয়োজন হয়। "মি. 'ক' এর মানসিকতায় কী লঙ্ঘিত হয়"?

তাওহিদে বিশ্বাস
রিসালাতে বিশ্বাস
তকদিরে বিশ্বাস
আখিরাতে বিশ্বাস

২০। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি?

তাওহীদ
রিসালাত
তকদির
আখিরাত

২১। মুহাম্মদ (স.) এর কোন বিষয়টি হযরত খাদিজা (রা.)-কে মুগ্ধ করেছিল?

অভিজ্ঞতা
শিক্ষা
সৌন্দর্য
উত্তম চরিত্র

২২। অন্যের উন্নতি ও সুখ ধ্বংস কামনা করাকে কী বলে?

গিবত
ঘুষ
হিংসা
সুদ

২৩। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় কীসের দ্বারা?

তাওয়াফ
সাঈ
ইহরাম
দম

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'ক' একটি অফিসের কর্মকর্তা। তিনি সেবা প্রার্থীদের নিকট থেকে বাড়তি অর্থ আদায় করেন

২৪। জনাব 'ক' এর কাজটি কী হিসাবে গণ্য হবে?

সুদ
ঘুষ
ফিতনা
ফাসাদ

২৫। যিনি তাকওয়া অবলম্বন করেন, তাকে কী বলে?

মুমিন
মুসলিম
মুত্তাকি
সাদিক

২৬। মহানবি হযরত মুহাম্মদ (স.) এর ধাত্রী মায়ের নাম কী?

আমিনা
মাইসারা
হানতামা
হালিমা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জাহিদ ও তার বন্ধুরা মিলে শুক্রবার মুসুল্লীদের নিকট থেকে কিছু টাকা সংগ্রহ করে। সম্প্রতি ঘুর্ণিঝড়ে আক্রান্ত এলাকার মানুষের মাঝে তা বিতরণ করে। জাহিদের সহপাঠী শফিক। শফিকের নিকট তার এক বন্ধু একটি ল্যাপটপ জমা রেখে গ্রামের বাড়ি বেড়াতে যায়। বন্ধু বাড়ি থেকে ফিরে এসে ল্যাপটপটি ফেরত চায়। কিন্তু শফিক ল্যাপটপ ফেরত দিতে অস্বীকার করে।

২৭। জাহিদ ও তার বন্ধুদের ভূমিকাটি কীসের শামিল?

তাকওয়া
ওয়াদা পালন
মানবসেবা
সত্যবাদিতা

২৮। শফিকের কর্মকাণ্ডের ফলে সে----
(i) মানুষের আস্থা হারাবে
(ii) ইমান হারা হবে
(iii) দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. 'ক' প্রায়ই সূর্যাস্তের পর তিন রাকাতবিশিষ্ট বাধ্যতামূলক সালাত ছেড়ে দেয়। অপরদিকে তার বন্ধু মি. 'খ' একদিন সালাত আদায়কালে রুকু থেকে সরাসরি সিজদায় চলে যায়।

২৯। মি. 'ক' শরিয়তের কোন বিধান লঙ্ঘন করেন?

ফরজে আইন
ফরজে কেফায়া
ওয়াজিব
সুন্নাত

৩০। মি. 'খ' এর করণীয় হলো-
(i) সাহু সেজদা দেওয়া
(ii) পুনরায় সালাত আদায় করা
(iii) বাকী সালাত শেষ করা

i
i ও iii
ii ও iii
i, ii ও iii