আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। জাহির একজন ধনী লোক। সে মাঝে মধ্যে সালাত, সাওম পালন করে কিন্তু হজ পালন করাকে সে অস্বীকার করে। সুতরাং সে হবে-

কাফির
মুনাফিক
পাপী
ফাসিক

২। "তাওরাত" কোন নবির উপর নাযিল হয়-

হযরত মুসা (আঃ)
হযরত ঈসা (আঃ)
হযরত দাউদ (আঃ)
হযরত ইব্রাহিম (আঃ)

৩। কুফর মানুষের মধ্যে জন্ম দেয়-
(i) অকৃতজ্ঞতা
(ii) কপটতা
(iii) অবাধ্যতা

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৪। আকাইদের আচরণগত দিকে আলোচিত হয়-

হজ-যাকাত
নবি-রাসুল
ফেরেশতা
জান্নাত-জাহান্নাম

৫। মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তারা-

মিথ্যাবাদী
আমানতের খিয়ানতকারী
গায়ে পড়ে ঝগড়াকারী
তাওহিদে অবিশ্বাসী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


এক মধ্যবয়সি মহিলা শিশু সন্তানকে নিয়ে বাসে করে যাচ্ছিলেন। হঠাৎ একটি দুর্ঘটনায় পতিত হয়ে উক্ত মহিলা মৃত্যুবরণ করেন। কিন্তু কোলের শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়, তা দেখে লোকে বলে রাখে আল্লাহ মারে কে।

৬। উক্ত লোকদের বক্তব্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

তাওহিদ
মুজেজা
কেরামত
শাফায়াত

৭। এ ধরনের বিশ্বাসে পূর্ণতা লাভ করবে-

রিসালাত
আমানত
ইমান
নবুওয়্যাত

৮। লোকে বলে- খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে এখানে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

কুফর
নিফাক
তাওহিদ
শিরক

৯। রাসুল (স.) কে বিশ্বাস করা -

মানবতার দাবি
ইমানের দাবি
মুসলমানদের দাবি
মানুষের দাবি

১০। হযরত উসমান (রা.) কর্তৃক কুরআনের পুনঃসংকলনের কারণ কী ছিল?

আধুনিকরণ
একই পঠনরীতির প্রচলন
হরকত সংযোজন
ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন

১১। শরীয়তের প্রথম উৎস কোনটি ?

কিয়াস
ইজমা
হাদিস
কুরআন

১২। নুমান শুক্রবারে সুন্দর জামা কাপড় পরে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায়। কিন্তু এক সুযোগে অন্যের দামি জুতা নিয়ে বের হয়ে আসে। নুমানের ইবাদতের পদ্ধতিটি কোন হাদিসের শিক্ষার পরিপন্থি-

নিয়তের বিশুদ্ধতার
ইসলামের ভিত্তিক
ব্যবসায়ের সততা
সর্বোত্তম মানুষ

১৩। জানাযার নামায পড়া-

ফরযে কিফায়া
ফরযে আইন
ওয়াজিব
সুন্নতে কিফায়া

১৪। হাদিস সংকলনে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যার অবদান তিনি হলেন-

হযরত উমর ইবন আব্দুল আযিয (রহ.)
হযরত উমর ইবন খাত্তাব (রা.)
হযরত উসমান (রা.)
হযরত আবু বকর (রা.)

১৫। ইয়ামামার যুদ্ধে ৭০ জন কুরআনের হাফিজ শাহাদত বরণ করেন। এতে হযরত উমর (রাঃ) উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণ-

অনেক সাহাবির শাহাদত বরণ
ইসলাম পরাজয়ের সম্মুখীন
কাফিরদের জয়োল্লাস
কুরআন বিলুপ্তির আশঙ্কা

১৬। ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

সালাত
যাকাত
সাওম
হজ

১৭। কুরবানি করা হজের জন্য -

ফরজ
ওয়াজিব
সুন্নাত
মুস্তাহাব

১৮। কারো অনুপস্থিতিতে দুর্নাম করাকে বলে-

হিংসা
ফিতনা-ফ্যাসাদ
খিয়ানত
গিবত

১৯। কোন গুণটি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত?

অহংকার
মিতব্যায়িতা
অপব্যয়
কর্ম বিমুখতা

২০। সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশ ঘটায়-

ভ্রাতৃত্ববোধের
সামাজিক অনৈক্যের
গোত্রপ্রীতির
স্বজনপ্রীতির

২১। হাসনাত পণ্য দ্রব্যের মিথ্যা প্রচারণা চালায়, তার এ কাজটি হচ্ছে

গিবত
হিংসা
প্রতারণা
সুদ

২২। সজীব বাথরুম ব্যবহারের সময় প্রথমে টিস্যু এবং পরে পানি ব্যবহার করে। এর ফলে সে অর্জন করবে-
(i) দৈহিক পবিত্রতা
(ii) পোশাকের পবিত্রতা
(iii) পরিবেশের পবিত্রতা

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

২৩। হযরত মুহাম্মদ (স.) হযরত আলি (রা.) কে "আসাদুল্লাহ" উপাধিতে ভূষিত করেন, কারণ তিনি ছিলেন-
(i) শৌর্যবীর্যের অধিকারী
(ii) জ্ঞানের ধারক ও বাহক
(iii) অসীম সাহসী

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪। আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল-

গীতিকবিতা
নাটক
নাচ
গান

২৫। রসায়ন শাস্ত্রের জনক কে?

আল বিরুনি
ইবনে সিনা
জাবির ইবনে হাইয়ান
হাসান ইবনে হায়সাম

২৬। "আল জুদাইরি ওয়াল হাসবাহ" গ্রন্থখানা কোন বিষয়ক ?

বসন্ত ও হাম
জ্বর
বর্ষপঞ্জি
বিজ্ঞান