আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব "ক" একজন সম্পদশালী ব্যাক্তি। তিনি নিয়মিত সালাত ও সাওম পালন করলেও হজ পালন করতে অস্বীকার করেন। তিনি মনে করেন হজ করে শুধু টাকা খরচ করা হয় মাত্র।

১। হজের ব্যাপারে জনাব "ক" এর মনোভাব কীসের শামিল?

শিরক
নিফাক
ফিসক
কুফর

২। হজ পালন না করার কারণে জনাব 'ক' বঞ্চিত হচ্ছেন
(i) মুসলিম ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা থেকে
(ii) ফরজ বিধান পালন করা থেকে
(iii) অপচয় রোধ করা থেকে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩। মক্কি সূরার সংখ্যা কতটি?

৯২ টি
৮৮ টি
৮৬টি
২৮ টি

৪। হযরত ওমর রাঃ ছিলেন-
(i) প্রজাবৎসল
(ii) ন্যায় পরায়ন
(iii) স্বার্থপর

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫। "জিন ও মানব জাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি"। আয়াতটি কোন সুরার?

আয-যারিয়াত
আল বায়্যিনাহ
আল-বাকারা
আল ইমরান

৬। হযরত খাদেজা (রাঃ) ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হযরত মুহাম্মদ (সঃ) এর গুণাবলি পর্যবেক্ষণ করার জন্য কাকে পাঠান?

আয়শা
রাহেলা
মাইসারা
হালিমা

৭। মহানবি (সঃ) এর বিদায় হজ্বের ভাষণে প্রধান উক্তি কয়টি?

১২ টি
৯ টি
৮ টি
৪১০ টি

৮। হযরত আবু বকর (রা.) বর্তমান যুগের প্রশাসকদের জন্য অনুসরণীয় আদর্শ কারণ
(i) রাষ্ট্রীয় সম্পদ বায়ে তিনি সাবধানতা অবলম্বন করেন
(ii) তিনি কুরআন সংরক্ষণ করেন
(iii) তিনি দৃঢ়তার সাথে সমস্যা মোকাবেলা করেন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯। আল-কানুন ফিত-তিব' বইটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলেন কে?

আল কিন্দি
ডাঃ ওসলার
যাবির ইবনে হাইয়ান
ইবনে রুশাদ

১০। সিটি মেয়র গভীর রাত্রে মানুষের সুখে-বেদনা দেখার জন্য ঘুরে বেড়ান। তার এরূপ কাজ ইসলামের কোন খলিফার কাজের সাথে মিল পাওয়া যায়?

হযরত আবু বকর (রা.)
হযরত উমর (রা.)
হযরত ওসমান (রা.)
হযরত মুয়াবিয়া (রা.)

১১। যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয়---

মুমিন
মুসলিহিন
মুত্তাকী
মুসলিম

১২। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কীসের উপর প্রতিষ্ঠিত?

রিসালাতের
আসমানি কিতাবের
আখিরাতের
তাওহীদের

১৩। তিনিই প্রথম তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। " এটি কোন সুরার আয়াত?

আল বাকার
আল হাদিদ
আল মায়িদাহ
আল ইমরান

১৪। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি?

নিফাক
শিরক
কুফর
ফিসক

১৫। কীসে বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করো?
(i) তাওহিদে
(ii) তাকদিরে
(iii) আখিরাতে

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৬। মুসলিম গণ শরিয়তের বিধবস্তুকে প্রধানত কাটি ভাগে ভাগ করেছেন?

১৭। সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে?

হযরত ওসমান (রা.)
হযরত আবু বকর (রা.)
হযরত সায়িদ বিন সাবিত (রা.)
হযরত উমর (রা.)

১৮। কোন যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ সাহাবি শাহাদত বরন করেন?

ইয়ামামার
তাবুক
সিফফিন
বদর

১৯। প্রধান ওহী লেখক হলেন---

হযরত আবু বকর (রা.)
হযরত মুয়াবিয়া (রা.)
হযরত আলী (রা.)
হযরত যায়েদ ইবনে সাবিত (রা.)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'ক' মধুতে চিনির শিরা মিশিয়ে প্রতিদিন বাজারে বিক্রি করে বেশি টাকা আয় করে।

২০। 'ক' এর এরূপ কাজে তার কী প্রকাশ পেয়েছে?

প্রতারণা
খিয়ানত
চালাকি
কুফর

২১। উক্ত কাজের ফলে সমাজে
(i) শত্রুতা ও অবিশ্বাস বাড়ে
(ii) আস্থা ও বিশ্বাস বাড়ে
(iii) উক্ত ব্যক্তির গ্রহণ যোগ্যতা কমে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সাওয়াবের আশায় রমযান মাসে রোযা রাখে, আল্লাহ তায়লা তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন। হাদিসটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?

বুখারি
নাসাঈ
মুসলিম
তিরমিযি

২৩। হজের ফরজ কয়টি?

২৪। মানব জীবনের মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো

জ্ঞান
সময়
আখলাকে হামিদাহ
সম্পদ

২৫। কীসের দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়?

হিংসা
গিবত
প্রতারণা
ফিতনা-ফাসাদ

২৬। কিয়ামত দিবসে আল্লাহ তায়লা সর্বপ্রথম হিসেব নিবেন -

হজ্জ
সালাত
সাওম
যাকাত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আঃ রহিম তার বন্ধু আঃ করিমকে আসরের সালাতের জন্য ডাকল। কিন্তু আঃ করিম তাকে অগ্রাহ্য করে খেলায় মগ্ন থাকে।

২৭। আঃ করিম কার বিধান লঙ্ঘন করল?

সমাজের
আল্লাহর
বিদ্যালয়ের
রাসুলের

২৮। আঃ করিম তার কাজের ফলে বঞ্চিত হবে-
(i) আল্লাহর নৈকট্য লাভ থেকে
(ii) ইমানকে মজবুত করা থেকে
(iii) আত্মাকে পরিশুদ্ধ করা থেকে

i
i ও ii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তামজীদ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ, নৈতিক ও মানবিক গুণাবলিতে উদ্ভাসিত করতে চান। তিনি অন্তরকেও পরিশুদ্ধ করতে চান।

২৯। তামজীদ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে?

আল কুরআন
বুখারি শরিফ
মুসলিম শরিফ
তিরমিযি শরিফ

৩০। এর ফলে তামজীদ সাহেব লাভ করবেন-
(i) সম্মান ও মর্যাদা
(ii) ধন ও সম্পদ
(iii) দুনিয়া ও আখিরাতের সফলতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii