আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
অর্থনীতি - 141

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। কোন-বাজারে পণ্যের যোগান হ্রাস বা বৃদ্ধি করা সম্ভব?

অতি স্বল্পকালীন বাজার
স্বল্পকালীন বাজার
স্থানীয় বাজার
দীর্ঘকালীন বাজার

২। NNI এর পূর্ণরূপ কোনটি?

Net National Investment
Net National Income
Net Nation Investment
Net Nationalisation Income

৩। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র কোনটি?

$C+I+M$
$C-I+X$
$C+I+G+(X-M)$
$C+F-G$

৪। কোনটি প্রচলনের ফলে ঋণ গ্রহণ সহজ ও ঋণ পরিশোধ করা সহজ হয়েছে?

অর্থ
চেক
দ্রব্য
বিনিময় বিল

৫। বিহিত মুদ্রা বলতে বুঝায়-
(i) যে মুদ্রার নিজস্ব কোনো মূল্য নেই
(ii) সবাই গ্রহণ করতে বাধ্য থাকে
(iii) সরকারি আইন-দ্বারা প্রচলিত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। কোনটি বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর?

চাঁদপুর
চট্টগ্রাম
মংলা
খুলনা

৭। বাংলাদেশের জিডিপিতে গত তিন দশকে কোন খাতে অবদান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে?

কৃষি খাত
শিল্প খাত
সেবা খাত
শিক্ষা খাত

৮। নিচের কোনটি বৈদেশিক বাণিজ্যে ঘাটতি নির্দেশ করে?

আমদানি = রপ্তানি
আমদানি < রপ্তানি
আমদানি = রপ্তানি
আমদানি > রপ্তানি

৯। তোমার এলাকায় একটি পোশাক তৈরির কারখানা আছে। এটিকে তুমি কোন শিল্পের আওতাভুক্ত করবে?

বৃহৎ
মাঝারি
ক্ষুদ্র
কুটির

১০। একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র উক্তিটি কার?

লর্ড কেইনস
আলফ্রেড মার্শাল
র‍্যাগনার নার্কস
লায়নেল রবিন্স

১১। খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় পড়ে-
(i) ভিজিডি
(ii) কাবিখা
(iii) ভিজিএফ

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১২। X একটি উন্নত দেশ। দেশের ক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে-
(i) দক্ষ জনশক্তি
(ii) কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক
(iii) কৃষিভিত্তিক অর্থনীতি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩। কোনটি কর বহির্ভূত রাজস্ব আয়?

রেলওয়ে
যানবাহন কর
আয়কর
সম্পূরক শুল্ক

১৪। অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন কোন বাজেটের মূল লক্ষ্য?

উদ্বৃত্ত বাজেট
মূলধন বাজেট
রাজস্ব বাজেট
ঘাটতি বাজেট

১৫। কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে উৎপাদন ও বণ্টনের বিজ্ঞান বলে মনে করেন?

অধ্যাপক মার্শাল
স্যামুয়েলসন
ডেভিড রিকার্ডো
অধ্যাপক পিগু

১৬। দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী?

মূল্যস্ফীতি
মুদ্রা সংকোচন
স্থবিরতা
পণ্য সংকট

১৭। ধনতন্ত্রের অদৃশ্য শক্তিকে কী বলে

সরকারি পরিকল্পনা
দাম ব্যবস্থা
জনশক্তি
সামাজিক কল্যাণ

১৮। বাংলাদেশের কোথায় কঠিন শিলা মজুদ রয়েছে-

বিজয়পুর
বাকরাবাধ
বড় পুকুরিয়া
রাণী পুকুর

১৯। যে সব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা যায় না কিন্তু অন্য দ্রব্য উৎপাদন কাজে সাহায্য করে তাকে কোন দ্রব্য বলে?

অবাধলভ্য
চূড়ান্ত দ্রব্য
মধ্যবর্তী দ্রব্য
অর্থনৈতিক দ্রব্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শফিক ১ লক্ষ টাকা জমিয়েছে। এ টাকা দিয়ে সে তার ফ্যাক্টরিতে একটি মেশিন কিনেছে।

২০। শফিকের উক্ত মেশিন ক্রয়কে অর্থনীতিতে কী বলে?

মূলধন
সঞ্চয়
বিনিয়োগ
উৎপাদন

২১। চাহিদার সাথে দামের কী ধরনের সম্পর্ক রয়েছে-

সমমুখী
ঊর্ধ্বমুখী
বিপরীত মুখী
পরিপূরক

২২। কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়?

আয় বৃদ্ধির ফলে
সঞ্চয় বৃদ্ধির ফলে
লাভের একক বৃদ্ধির ফলে
ভোগের একক বৃদ্ধির ফলে

২৩। মোট শ্রম উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে কী পাওয়া যায়?

প্রান্তিক উৎপাদন
গড় উৎপাদন
মোট উৎপাদন
প্রকৃত উৎপাদন

২৪। উৎপাদন প্রতিষ্ঠান আয়ের জন্য সরাসরি যে ব্যয় করে তাকে কী বলে?

প্রকাশ্য ব্যয়
অপ্রকাশ্য ব্যয়
প্রান্তিক ব্যয়
আর্থিক ব্যয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. রিমন একজন কাপড় ব্যবসায়ী। তিনি ভাবছেন তার লভ্যাংশের কিছু অংশ নিরাপদে সংরক্ষণ করবেন।

২৫। মি. রিমন কোন প্রতিষ্ঠানে অর্থ নিরাপদে সংরক্ষণ করতে পারবেন?

কেন্দ্রিয় ব্যাংক
ইসলামি ব্যাংক
সমবায় ব্যাংক
শিল্প ব্যাংক

২৬। উক্ত ব্যাংকের কাজ হল-
(i) জনগণের মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ
(ii) বিনিময়ের মাধ্যম
(iii) নোট প্রচলন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রশিদ সাহেবের কাছে কিছু টাকা আছে। ঐ টাকা দিয়ে তিনি একটি মোবাইল ফোন কিনতে চান। কিন্তু তিনি মোবাইল ফোন না কিনে পরবর্তী মাসের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে বাসায় ফিরলেন।

২৭। উদ্দীপকে অর্থনীতির-কোন ধারণার প্রকাশ ঘটেছে?

প্রান্তিক ব্যয়
দুষ্প্রাপ্যতা
সুযোগ ব্যয়
অভাব

২৮। উক্ত ধারণাটি রশিদ সাহেব তখনই গ্রহণ করবে যখন-
(i) প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় অধিক প্রয়োজন হবে
(ii) অভাবের মধ্যে অগ্রাধিকার দেবে
(iii) বাজারে দ্রব্যের দাম কমে যাবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৯। চিত্রটি কী নির্দেশ করছে?

বাজার যোগান রেখা
বাজার চাহিদা রেখা
ভারসাম্য দাম ও পরিমাণ
চাহিদা থেকে যোগান বেশি

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

৩০। E বিন্দুতে চাহিদা ও যোগান নির্দেশ করে-
(i) ভারসাম্য দাম ও পরিমাণ
(ii) চাহিদা = যোগান
(iii) বাজারে স্বাভাবিক দাম

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii