আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 18-04-2008

পরীক্ষারঃ প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 40

মোট মার্কঃ 80

পরীক্ষার সময়ঃ 01:00:00

প্রকাশের তারিখঃ 18.04.2008

১. 'কবর' নাটকটির লেখক-

সৈয়দ শামসুল হক
কবীর চৌধুরী
মুনীর চৌধুরী
শওকত ওসমান

২. কোনটি শুদ্ধ বানান?

গীতাঞ্জলী
গিতাঞ্জলী
গীতাঞ্জলি
গিতাঞ্জলি

৩. কোনটি 'আধিত্যকা' শব্দের বিপরীতার্থক শব্দ?

অন্ধকার
তিরোভাব
হালকা
উপত্যকা

৪. 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

বেগম সুফিয়া কামাল
শেখ ফজলুল করিম
ফররুখ আহমদ
হাসান হাফিজুর রহমান

৫. 'আরেফ বই পড়ে' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

সম্প্রদানকারকে শূন্য
অধিকরণকারকে শূন্য
কর্মকারকে শূন্য
করণকারকে শূন্য

৬. কোনটি 'উচ্ছাস' শব্দের প্রতিশব্দ নয়?

স্ফুরণ
বিকাশ
পুলক
উল্লাস

৭. কোন বানানটি শুদ্ধ?

বিভীষিকা
বিভিষিকা
বিভীষিকা
বিভীসিকা

৮. শর্মিলী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?

দুইবোন
মালঞ্চ
শেষের কবিতা
বউ-ঠাকুরানীর হাট

৯. কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-

১০টা ৩৬ মিনিট
১১টা ২৪ মিনিট
১১টা ১২ মিনিট
১০টা ৪৮ মিনিট

১০. সমস্যা সমাধানের জন্যে বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয়-

প্রক্রিয়াকরণ
নিয়ন্ত্রণ
প্রোগ্রাম
স্মৃতি

১১. কোনটি অপুষ্পক উদ্ভিদ?

সুপারি
মরিচ
গম
ব্যাঙের ছাতা

১২. কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে-

কালো দেখায়
নীল দেখায়
লাল দেখায়
সাদা দেখায়

১৩. বাংলাদেশে হাইড্রোজেনের উৎস হলো-

প্রাকৃতিক গ্যাস ও পানি
সালফিউরিক এসিড
অ্যালকোহল
হাইড্রোক্লোরিক এসিড

১৪. 'চন্দ্রনাথের পাহাড়' কোথায় অবস্থিত?

সীতাকুণ্ডে
খাগড়াছড়িতে
টেকনাফে
মৌলভীবাজারে

১৫. 'জাতীয় পরিবেশ নীতি' কবে ঘোষণা করা হয়?

১৯৯২ সালে
১৯৯৫ সালে
১৯৯৭ সালে
১৯৯৯ সালে

১৬. ২০০৮ সালের বিশ্ব অলিম্পিক কত তারিখে শেষ হয়েছিল?

২৪ আগস্ট
২৫ আগস্ট
২৬ আগস্ট
২৮ আগস্ট

১৭. বাংলাদেশে উপগ্রহ ভূ-কেন্দ্রের সংখ্যা কয়টি?

৩টি
৪টি
৫টি
৬টি

১৮. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?

মুর্শিদকুলী খান
ইসলাম খান
শায়েস্তা খান
ঈসা খান

১৯. 'বাংলা একাডেমী' পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?

১৯৬০ সাল
১৯৬২ সালে
১৯৬৪ সালে
১৯৬১ সালে

২০. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

ভিটামিন 'এ'
ভিটামিন 'বি'
ভিটামিন 'সি'
ভিটামিন 'কে'

২১. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ-

টান করে তার লাগানো সম্ভব নয়
বেশি টানে পিলার হেলে যেতে পারে
শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়
উপরের সবগুলোই ঠিক

২২. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

বরফ গলে পানি হওয়া
লোহায় মরিচা ধরা
মোম গলানো
চিনি পানিতে দ্রবীভূত হওয়া

২৩. কোন বাক্যটি শুদ্ধ?

She resembled to her mother
I was not at my home
I could not but shed tears
He reached at sylhet

২৪. 'He could not prevail ____ you' - বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

on
over
with
upon

২৫. 'Lose' শব্দটির noun form হবে-

Lost
Loss
Loose
Losing

২৬. কোন বানানটি শুদ্ধ?

Courier
Courer
Curier
Coureer

২৭. কোন বাক্যটি শুদ্ধ?

No pains were spared
Do not make noise
He caught my hand
We shall walk on foot

২৮. 'The decision rests ____ you' - বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

with
on
in
upon

২৯. 'Popular' শব্দটির verb form হবে-

Popularity
Population
Popularise
Popuale

৩০. কোনটি শুদ্ধ বানান?

Decathlon
Decatholon
Decatholone
Decethlone

৩১. একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত হবে-

১ : ৪
২ : ৩
৩ : ৪
৪ : ৫

৩২. $5x+3y=7$ এবং $4x+5y=3$ হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

$1,2$
$2,-1$
$-1,2$
$-2,1$

৩৩. দুইটি ত্রিভূজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভূজ দুটি সর্বসম নাও হতে পারে?

দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
তিন বাহু
তিন কোণ
দুই কোণ ও এক বাহু

৩৪. ২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৭ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে-

৬ দিনে
৮ দিনে
৯ দিনে
১০ দিনে

৩৫. এক ব্যক্তি ঘন্টায় ৪০ কি. মি. বেগে ২ ঘন্টা এবং ঘন্টায় ৬০ কি.মি. বেগে আরো ২ ঘন্টা গাড়ি চালালেন। তাঁর গাড়ির গড় গতিবেগ কত?

৪৫ কিমি/ঘন্টা
৫০ কিমি/ঘন্টা
৫২ কিমি/ঘন্টা
৫৫ কিমি/ঘন্টা

৩৬. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে-

১০ মি. ৮ মি
১৪ মি. ১২ মি.
১২ মি. ১০ মি.
৮ মি. ৬ মি.

৩৭. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের $\angle B$ =১০৫ ডিগ্রি। $\angle D$ -এর পরিমাণ কত?

৭৫ ডিগ্রি
৮০ ডিগ্রি
১৬৫ ডিগ্রি
২৫৫ ডিগ্রি

৩৮. $$\frac{১}{৫}, \frac{৩}{৮}, \frac{৫}{১১}, \frac{৭}{১৪}, .......$$ ধারাটির পরবর্তী সংখ্যা কত?

$\frac{৮}{১৫}$
$\frac{৯}{১৬}$
$\frac{৯}{১৭}$
$\frac{১০}{১৭}$

৩৯. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের $\angle B=80^\circ$। $\angle D$-এর পরিমাণ কত?

$75^\circ$
$80^\circ$
$165^\circ$
$255^\circ$

৪০. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

$\frac{২}{৩}$
$\frac{৩}{৪}$
$\frac{৫}{৯}$
$\frac{৭}{১২}$