৫১. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে-
[ বিসিএস ১৭তম ]
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম। এর সর্বোচ্চ গভীরতা ১,২০০ মিটার প্রায় । সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে এই খাদের অবস্থান। এখানে প্রচুর মাছ ও ডলফিন পাওয়া যায় । সোয়াচ অব নো গ্রাউন্ডের অন্য নাম গঙ্গাখাত।
৫২. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
[ বিসিএস ১৭তম ]
জীবন্ত ফসিল হলো এমন কতগুলো জীব, দূর অতীতে জন্ম হলেও যাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে আছে। অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় সকল প্রাণীই বহু পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বিবর্তনের ইতিহাসে এদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয়নি। যেমন– ‘প্লাটিপাস’, মাছের মধ্যে ‘সিলাকান্হ’, সরীসৃপেদের মধ্যে ‘স্কেনোডন’, উদ্ভিদ শ্রেণির মধ্যে ডিঙ্গো বাইলোবা ইত্যাদি। বাংলাদেশের জীবন্ত ফসিলের উদাহরণ হচ্ছে ‘রাজ কাঁকড়া’।
১২০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের পাশ দিয়েই ৮০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে। সাগরকন্যা হিসেবে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালি জেলায় অবস্থিত। ১৮ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়।
৫৪. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-
[ বিসিএস ১৭তম ]
| ভ্যালি বা উপত্যকা | অবস্থান |
|---|---|
| হালদা ভ্যালি | খাগড়াছড়ি |
| বালিশিরা ভ্যালি | মৌলভীবাজার |
| নাপিতখালি ভ্যালি | কক্সবাজার |
| সাঙ্গু ভ্যালি | চট্টগ্রাম |
| মাইনমুখী ভ্যালি | রাঙামাটি |
| সাজেক ভ্যালি | রাঙামাটি |
| ভেঙ্গী ভ্যালি | কাপ্তাই লেক |
৫৫. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-
[ বিসিএস ১৬তম ]
বাংলাদেশের লাগা উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অবস্থিত। এছাড়াও দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এবং পশ্চিমে পশ্চিমবঙ্গ অবস্থিত।
৫৬. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
পঞ্চগড় জেলায় অবস্থিত তেঁতুলিয়া বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা। বাংলাদেশের সর্বউত্তরের ইউনিয়ন বাংলাবান্ধা ও স্থান জায়গীরজোত।
৫৭. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
কক্সবাজার জেলায় অবস্থিত হিমছড়ি হচ্ছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। হিমছড়ি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত।
৫৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
[ বিসিএস ১৪তম ]
| জেলা | উপজেলা | স্থান | |
|---|---|---|---|
| সর্ব উত্তরের | পঞ্চগড় | তেতুঁলিয়া | বাংলাবান্ধা |
| সর্ব দক্ষিণের | কক্সবাজার | টেকনাফ | ছেঁড়াদ্বীপ |
| সর্ব পূর্বের | বান্দরবান | থানচি | আখাইনঠং |
| সর্ব পশ্চিমের | চাপাইনবাবগঞ্জ | শিবগঞ্জ | মনাকশা |
৫৯. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
[ বিসিএস ১৩তম ]
সমুদ্র সমতল থেকে সাধারণত ৬০০-১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তুপকে পাহাড় এবং ১০০০ মিটারের অধিক উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া বৃহত্তর ময়মনসিংহে অবস্থিত গারো পাহাড় এবং এটি টারশিয়ারি যুগে সৃষ্টি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং বা বিজয় এর উচ্চতা ১২৩১ মিটার। কেওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ১২৩০ মিটার। দুটিই বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত।
৬০. চলন বিল কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৩তম ]
চলন বিল পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল। চলন বিলের মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে। বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস চলনবিল। বর্তমানে এ বিলের মধ্য দিয়ে নাটোর-সিরাজগঞ্জ সংযোগ সড়ক প্রতিষ্ঠিত হয়েছে।
৬১. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
[ বিসিএস ১৩তম ]
প্রশাসনিক ও রাজনৈতিকভাবে দহগ্রামের অবস্থান লালমনিরহাট জেলায়। কিন্তু ভৌগোলিকভাবে ভারতের কোচবিহার জেলায় অবস্থিত। যাতায়াতের জন্য করিডোর ব্যবস্থা চালু থাকায় ১ আগস্ট, ২০১৫ বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহলের বিনিময় হলেও দহগ্রামের কোনো পরিবর্তন হয়নি।
৬২. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
[ বিসিএস ১১তম ]
ভাওয়াল ও মধুপুরের বনভূমি গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় অবস্থিত। এ বনে প্রচুর শালগাছ রয়েছে। উল্লেখ্য, অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি চট্টগ্রাম-রাঙামাটি বনভূমি এবং একক হিসেবে বৃহত্তম সুন্দরবন।
৬৩. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’- এর বর্তমান নাম–
[ বিসিএস ১১তম ]
রামপাল তাম্রশাসনে ত্রৈলোক্য চন্দ্রের শাসনাধীন ভূখণ্ড রূপে চন্দ্রদ্বীপের উল্লেখ রয়েছে। মধ্যযুগে চন্দ্রদ্বীপ ছিল বর্তমান বরিশাল জেলার অংশবিশেষের মাঝে সীমাবদ্ধ একটি উল্লেখযোগ্য স্থান। প্রাচীনকালে বরিশাল চন্দ্রদ্বীপ ও বাকলা ছাড়াও ইসমাইলপুর এবং পোর্টগ্রান্ডে নামেও পরিচিত ছিল।
৬৪. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম–
[ বিসিএস ১০তম ]
দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলেও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে। ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর। বর্তমানে এ দ্বীপটির অস্তিত্ব নেই।
৬৫. বাংলাদেশের বৃহত্তম হাওর-
[ বিসিএস ১২তম ]
বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি। সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলা নিয়ে এ হাওড়ের বিস্তৃতি।
৬৬. বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
৬৭. বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
৬৯. বরেন্দ্র ভূমি হলো?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
৭০. পদ্মা নদীর শাখা নদী কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
৭২. ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশে কত কিমি দীর্ঘ রেলপথ ছিল?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
৭৩. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপিত্যকা এলাকা
[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]
৭৪. ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]
৭৫. বরেন্দ্রভূমি বলা হয় -
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
৭৬. সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম -
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
৭৭. বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?
[ ১৭তম বে. প্রভাষক নিবন্ধন ]