প্রশ্নঃ 'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
ক. জঠিল
খ. যৌগিক
গ. সরল
ঘ. মিশ্র
উত্তরঃ যৌগিক
প্রশ্নঃ `বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে`- উক্তিটির তাৎপর্য হচ্ছে-
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ. বনের পশু বনে থাকতেই ভালোবাসে
গ. জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ. প্রাকৃতিক রুপসৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তরঃ জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রশ্নঃ ভালো করে পড়লে সফল হবে- বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
ক. নির্দেশকভাবে
খ. অনুজ্ঞাভাব
গ. সাপেক্ষভাব
ঘ. আকাঙক্ষা প্রকাশকভাবে
উত্তরঃ সাপেক্ষভাব
প্রশ্নঃ 'ভাল ফলের জন্য চেষ্টা কর।' এটি কোন ধরনের বাক্য?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. ইচ্ছাবোধক
খ. নির্দেশাত্মক
গ. বিস্ময়বোধক
ঘ. অনুজ্ঞাবাচক
উত্তরঃ অনুজ্ঞাবাচক
প্রশ্নঃ শুদ্ধ বাক্য নির্দেশ করুন-
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
খ. দীনতা প্রশংসনীয় নয়
গ. দৈন্যতা নিন্দনীয়
ঘ. দৈন্যতা অপ্রশংসনীয়
উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
প্রশ্নঃ 'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'- কোন ধরনের বাক্য?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
ক. সরল
খ. যৌগিক
গ. মিশ্র
ঘ. বিবৃতিমূলক
উত্তরঃ সরল