শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক
বাংলা ব্যাকরণ
পদ (বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া)
প্রশ্নঃ 'পরাগ' বইটি দিয়ে যাও' বাক্যে 'পরাগ' কোন পদ?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
ক. সম্বোধন পদ
খ. সম্বন্ধ পদ
গ. বিশেষ্য পদ
ঘ. সর্বনাম পদ
উত্তরঃ সম্বোধন পদ
প্রশ্নঃ ব্যতিহারিক সর্বনাম কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ | সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. ইহারা
খ. যিনি
গ. নিজে নিজে
ঘ. কেহ
উত্তরঃ নিজে নিজে
প্রশ্নঃ কোন বাক্যটিতে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
ক. ওকে দিয়ে এ কাজ হবে না
খ. আমি আজ আলবত যাব
গ. তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে
ঘ. হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী
উত্তরঃ আমি আজ আলবত যাব
প্রশ্নঃ কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
ক. শীতকালে কুয়াশা পড়ে
খ. গভীর "ভালো" বাড়ি পাওয়া কঠিন
গ. মন্দ কথা বলতে নেই
ঘ. গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত
উত্তরঃ গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত
প্রশ্নঃ নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলো কিসের উদাহরণ?
"রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা।
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. সাপেক্ষ সর্বনাম
খ. নির্ধারক সর্বনাম
গ. নির্ধারিত বিশেষণ
ঘ. সাপেক্ষ বিশেষণ
উত্তরঃ নির্ধারক সর্বনাম
প্রশ্নঃ 'আছ তুমি প্রভু জগৎ মাঝারে'- এখানে 'মাঝারে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. বাইরে
খ. ব্যাপ্তি
গ. মধ্যে
ঘ. সঙ্গে
উত্তরঃ ব্যাপ্তি
প্রশ্নঃ অব্যয় পদ কত প্রকার?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ তিন প্রকার
প্রশ্নঃ যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে-
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
ক. নাম বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ ভাব বিশেষণ
প্রশ্নঃ কোনটি বিশেষণের বিশেষণ?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
ক. মেঘনা " বড়" নদী
খ. "এই" আমি আর নই একা
গ. বাতাস "ধীরে" বইছে
ঘ. "অতিশয়" মন্দ কথা
উত্তরঃ "অতিশয়" মন্দ কথা