শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক
বাংলা ব্যাকরণ
বাক্য সংকোচন (এককথায় প্রকাশ)
প্রশ্নঃ 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় কী বলে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
ক. অদৃশ্য
খ. বর্ণচোরা
গ. ভূতপূর্ব
ঘ. ফুলেল
উত্তরঃ বর্ণচোরা
প্রশ্নঃ শত্রুকে পীড়া দেয় যে,-এর সঠিক বাক্য সংকোচন হলো-
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
ক. শত্রুঘ্ন
খ. শকুহ্ন
গ. পরন্তপ
ঘ. জিঘাংসা
উত্তরঃ পরন্তপ
প্রশ্নঃ বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
ক. চাক্ষুষ
খ. প্রত্যক্ষ
গ. সম্মুখে
ঘ. চর্ব্য
উত্তরঃ চাক্ষুষ
প্রশ্নঃ যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। এক কথায়-
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
ক. অপরিণামদর্শী
খ. অবিবেচক
গ. অবিমৃষ্যকারী
ঘ. অনাচারী
উত্তরঃ অবিমৃষ্যকারী