১. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
৬
৮
১০
১২
২. কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
[ প্রা. প্র. শি. নি.০৭-১০-২০১২ ]
ভরকেন্দ্র
অন্তঃকেন্দ্র
পরিকেন্দ্র
লম্ববিন্দু
৩. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
[ প্রা. প্র. শি. নি.০৭-১০-২০১২ ]
৮
৯
১০
১২
৪. সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে উহার বাহুর সংখ্যা কত?
[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]
৪
৭
৮
৯
৫. সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভূজটির ক্ষেত্রফল হবে-
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
১৬√৩ বর্গমিটার
২০√৩ বর্গমিটার
৩২√৩ বর্গমিটার
৬৪√৩ বর্গমিটার
৬. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে__
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
$১৬\sqrt{৩}$
$২০\sqrt{৩}$
$৩২\sqrt{৩}$
$৬৪\sqrt{৩}$
৭. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হরে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
১০ √৩ বর্গমিটার
১৫ বর্গমিটার
২০ বর্গমিটার
২৫ √৩ বর্গমিটার
৮. কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
৪ মিটার
৬ মিটার
৮ মিটার
১০ মিটার
৯. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
৬ বর্গমিটার
৮ বর্গমিটার
৯ বর্গমিটার
১০ বর্গমিটার
১০. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল হবে-
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
৮√৩ বর্গমিটার
৯√৩ বর্গমিটার
১২√৩ বর্গমিটার
১৬ বর্গমিটার
১১. ত্রিভুজের যে কোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতম
দুই সমকোণ সমান
দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
উপরের কোনোটিই নয়
১২. দু'টি গোলকের আয়তনের অনুপাত ৮: ২৭ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
৪ : ৯
২ : ৩
৪ : ৫
৫ : ৬
১৩. দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
১টি
২টি
৩টি
অসংখ্যা
১৪. দুইটি ত্রিভূজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভূজ দুটি সর্বসম নাও হতে পারে?
[ প্রা. প্র. শি. নি. ১৮-০৪-২০০৮ ]
দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
তিন বাহু
তিন কোণ
দুই কোণ ও এক বাহু
১৫. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের $\angle B$ =১০৫ ডিগ্রি। $\angle D$ -এর পরিমাণ কত?
[ প্রা. প্র. শি. নি. ১৮-০৪-২০০৮ ]
৭৫ ডিগ্রি
৮০ ডিগ্রি
১৬৫ ডিগ্রি
২৫৫ ডিগ্রি
১৬. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের $\angle B=80^\circ$। $\angle D$-এর পরিমাণ কত?
[ প্রা. প্র. শি. নি. ১৮-০৪-২০০৮ ]
$75^\circ$
$80^\circ$
$165^\circ$
$255^\circ$
১৭. ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি-
[ প্রা. প্র. শি. নি. ১৬-০৪-২০০৮ ]
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা ছোট হবে
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বড় হবে
বিপরীত অন্তঃস্থ কোণেদ্বয়ের সমষ্টির সমান হবে
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ হবে।
১৮. বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দুরবর্তী জ্যা-
[ প্রা. প্র. শি. নি. ১৬-০৪-২০০৮ ]
অপেক্ষা বড় হবে
অপেক্ষা ছোট হবে
এর সমান হবে
এর দ্বিগুণ হবে
১৯. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখন্ডকদ্বয়-
[ প্রা. প্র. শি. নি. ১৫-০৪-২০০৮ ]
পরস্পর লম্ব
পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
পরস্পর সমান
পরস্পর সমান্তরাল
২০. রম্বসের কর্ণদ্বয় পরস্পর 'O' বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভূক্ত কোণ -
[ প্রা. প্র. শি. নি. ১৫-০৪-২০০৮ ]
সূক্ষ্মকোণ
স্থুল কোণ
সরল কোণ
সমকোণ